পূর্ণ পাঠ · প্রধান ধারাসমূহ
বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,-
(ক) নাট্য কর্মের ক্ষেত্রে, কমিটিকে নাট্যকর্ম ব্যতীত অন্য কোনো কর্মে রূপান্তর;
(খ) সাহিত্য বা শিল্পকর্মের ক্ষেত্রে, অভিনয় বা অন্য কোনো উপায়ে জনসমক্ষে রূপান্তর;
(গ) সাহিত্য বা নাট্যকর্মের ক্ষেত্রে, উহার এইরূপ সংক্ষেপকরণ বা অনুবাদপূর্বক সমুদয় বা আংশিক কোনো পুস্তক, সংবাদপত্র, পত্রিকা, ম্যাগাজিন বা সাময়িকীতে চিত্রাকারে প্রকাশ যাহাতে উহার বিষয়বস্তু ও ভাব অক্ষুন্ন থাকে;
(ঘ) সংগীত কর্মের ক্ষেত্রে, উহার যেকোনো বিন্যাস বা প্রতিলিপিকরণ (transcription); এবং
(ঙ) অন্য কোনো কর্মের ক্ষেত্রে, সংশ্লিষ্ট কর্মের পুনর্বিন্যাস বা পরিবর্তনক্রমে ব্যবহার;
(ক) সাহিত্য, নাট্য বা সংগীত, লোকসংস্কৃতি কর্মের ক্ষেত্রে,-
(অ) হস্তলিখিত বা হস্তনির্মিত, ইলেকট্রনিক, ডিজিটাল বা অন্য যে কোনো উপায়ে শ্রবণযোগ্য, দৃষ্টিগ্রাহ্য বা অনুধাবনযোগ্য কর্মের অনুলিপি পুনরুৎপাদন ও বস্তুগত সংরক্ষণসহ যেকোনো কার্য;
(আ) সার্কুলেশনে রহিয়াছে এইরূপ কর্মের অনুলিপি ব্যতিরেকে, কর্মটির অনুলিপি জনগণের জন্য প্রকাশ করা;
(ই) জনসমক্ষে কর্মটি সম্পাদন করা এবং কর্মটির শ্রবণযোগ্য বা দৃষ্টিগ্রাহ্য বা অনুধাবনযোগ্য অনুলিপি যে কোনো পদ্ধতিতে জনগণ বা ভোক্তার নিকট পৌঁছানো বা প্রচার করা;
(ঈ) কর্মটির কোনো অনুবাদ উৎপাদন, পুনরুৎপাদন, সম্পাদন বা প্রকাশ করা;
(উ) কর্মটির বিষয়ে কোনো চলচ্চিত্র বা শব্দ-ধ্বনি রেকর্ডিং করা;
(ঊ) কর্মটি সম্প্রচার করা বা কর্মটির সম্প্রচারকৃত বিষয় মাইক বা অনুরূপ কোনো যন্ত্রের সাহায্যে জনসাধারণকে অবহিত করা;
(ঋ) কর্মটি অভিযোজন করা; এবং
(এ) কর্মটির অনুবাদ বা অভিযোজন বিষয়ে অনুচ্ছেদ (অ) হইতে (ঋ)-তে উল্লিখিত কোনো কাজ করা;
(খ) তথ্য প্রযুক্তি-ভিত্তিক ডিজিটাল কর্মের ক্ষেত্রে,-
(অ) উপদফা (ক) এ উল্লিখিত যে কোনো কার্য করা;
(আ) ইতঃপূর্বে একইরূপ অনুলিপি বিক্রয় করা বা ভাড়া প্রদান করা হউক বা না হউক, তথ্য প্রযুক্তি-ডিজিটাল কর্মের অনুলিপি বিক্রয় বা ভাড়া প্রদান করা অথবা বিক্রয় করা, সেবা প্রদান করা, লাইসেন্স প্রদান বা ভাড়া প্রদান করিবার প্রস্তাব করা;
(গ) শিল্পকর্মের ক্ষেত্রে,-
(অ) কোনো একমাত্রিক কর্মকে অন্য মাত্রিক (দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, চতুর্থ মাত্রিক, ইত্যাদি) কর্মে রূপান্তরসহ যে কোনো আঙ্গিকে কর্মটি পুনরুৎপাদন করা;
(আ) কর্মটি জনগণের মধ্যে প্রচার করা;
(ই) সার্কুলেশনে রহিয়াছে এইরূপ অনুলিপি ব্যতিরেকে, কর্মটির অনুলিপি জনগণের জন্য ইস্যু করা;
(ঈ) কর্মটিকে কোনো চলচ্চিত্রে অন্তর্ভুক্ত করা;
(উ) কর্মটির অভিযোজন করা;
(ঊ) কর্মটির অভিযোজন বিষয়ে অনুচ্ছেদ (অ) হইতে (ঈ)-তে উল্লিখিত কোনো কিছু করা; এবং
(ঋ) কর্মটি সম্প্রচার করা বা কর্মটির সম্প্রচারকৃত বিষয় মাইক বা অনুরূপ কোনো যন্ত্র বা তথ্য প্রযুক্তি ভিত্তিক ডিজিটাল পদ্ধতিতে জনসাধারণকে অবহিত করা;
(ঘ) চলচ্চিত্রের ক্ষেত্রে,-
(অ) কর্মটির অংশবিশেষের প্রতিবিম্বের ফটোগ্রাফসহ ভিসিপি, ভিসিআর, ভিসিডি, ডিভিডি, ডিজিটাল বা অন্য কোনোভাবে বা মাধ্যমে উহার অনুলিপি তৈরি করা;
(আ) ইতঃপূর্বে একইরূপ অনুলিপি বিক্রয় বা ভাড়া প্রদান করা হউক বা না হউক ভিসিপি, ভিসিআর, ভিসিডি, ডিভিডি, ডিজিটাল পদ্ধতিতে বা অন্য কোনোভাবে চলচ্চিত্রের অনুলিপি বিক্রয় বা ভাড়া প্রদান করা অথবা বিক্রয় বা ভাড়া প্রদান করিবার প্রস্তাব করা বা অনুরূপ কার্যাদির জন্য লাইসেন্স প্রদান করা কিংবা বিক্রয় বা অন্য কোনো উদ্দেশ্য পূরণকল্পে উহার অনুলিপি সংরক্ষণ, বহন, বাজারজাতকরণ বা জনসমক্ষে বাণিজ্যিক উদ্দেশ্যে প্রদর্শন করা; এবং
(ই) চলচ্চিত্রের ভিসিপি, ভিসিআর, ভিসিডি, ডিভিডি, ভিটিআর, কেবল, স্যাটেলাইট চ্যানেল, মোবাইল ফোন, ইন্টারনেট, ডিজিটাল বা অন্য কোনো উপায়ে উহার শ্রবণযোগ্য বা দৃষ্টিগ্রাহ্য বা অনুধাবনযোগ্য অনুলিপি জনগণের মধ্যে প্রচার ও প্রদর্শন করা;
(ঙ) শব্দ-ধ্বনি রেকর্ডিং এর ক্ষেত্রে,-
(অ) অভিন্ন রেকর্ডিং এর প্রতিলিপি করিয়া কোনো শব্দ-ধ্বনি রেকর্ডিং, এবং ইলেকট্রনিক বা অন্য কোনো উপায়ে শব্দ-ধ্বনি রেকর্ডিংও ইহার অন্তর্ভুক্ত হইবে;
(আ) ইতঃপূর্বে একইরূপ অনুলিপি বিক্রয়, লাইসেন্স বা ভাড়া প্রদান করা হউক বা না হউক, শব্দ-ধ্বনি রেকর্ডিং এর কোনো অনুলিপি বিক্রয়, লাইসেন্স বা ভাড়া প্রদান করা বা প্রদানের জন্য প্রস্তাব করা; এবং
(ই) যে কোনো মাধ্যমে রেকর্ডিংকৃত শব্দ-ধ্বনি জনগণের মধ্যে প্রচার করা;
(ক) সাহিত্য, নাট্য বা অন্য কোনো শিল্পকর্মের ক্ষেত্রে, অন্য কোনোভাবে সমগ্র কর্ম বা উহার অংশবিশেষের পুনরুৎপাদন;
(খ) সংগীত, চলচ্চিত্র বা ফটোগ্রাফের ক্ষেত্রে, উক্ত কর্মটির সম্পূর্ণ বা অংশ বিশেষ ইলেক্ট্রো-ম্যাগনেটিক যন্ত্র, ডিজিটাল পদ্ধতি বা অন্য যেকোনো যন্ত্র বা পন্থা বা পদ্ধতি ব্যবহারপূর্বক উহার পুনরুৎপাদন বা প্রণয়ন, যাহা প্রদর্শিত হউক বা না হউক অথবা প্রদর্শনের পর মুছিয়া ফেলা হউক বা না হউক;
(গ) শব্দ-ধ্বনি রেকর্ডিং এর ক্ষেত্রে, যেকোনো মাধ্যমে হুবহু শব্দ-ধ্বনি রেকর্ডিংকারী অন্য যেকোনো রেকর্ড;
(ঘ) সম্পৃক্ত অধিকারের কোনো কর্মের ক্ষেত্রে, উহার পূর্ণ বা আংশিক চলচ্চিত্র বা শব্দ-ধ্বনি রেকর্ডিং বা তৈরি করা বা আমদানি করা বা অননুমোদিতভাবে প্রচার করা;
(ঙ) তথ্য প্রযুক্তি-ডিজিটাল কর্মের ক্ষেত্রে, উহার সম্পূর্ণ বা অংশবিশেষের পুনরুৎপাদন বা ব্যবহার; এবং
(চ) বিধি দ্বারা নির্ধারিত অন্য কোনো অনুলিপি;
(ক) সাহিত্য, নাট্য, সংগীত ও শিল্পকর্ম;
(খ) চলচ্চিত্র;
(গ) শব্দ-ধ্বনি রেকর্ডিং;
(ঘ) সম্প্রচার;
(ঙ) সম্পাদন;
(চ) স্থাপত্য নকশা বা মডেল;
(ছ) ডাটাবেজ;
(জ) তথ্য প্রযুক্তি-ভিত্তিক ডিজিটাল কর্ম; এবং
(ঝ) লোকজ্ঞান বা লোকসাংস্কৃতিক অভিব্যক্তি;
ব্যাখ্যা- এই দফার উদ্দেশ্য পূরণকল্পে, কৃত্রিম উপগ্রহ (satellite), তার (cable) অথবা অন্য কোনো মাধ্যমে কোনো স্থান, স্থাপনা, প্রতিষ্ঠান, গৃহ বা বাসস্থান, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, ক্লাব, কমিউনিটি সেন্টার, যানবাহন, সেলুন, শপিংমল, বিনোদন কেন্দ্র, হাসপাতাল, আবাসিক হোটেল অথবা হোটেলের একাধিক কক্ষের সহিত একই সঙ্গে যোগাযোগ এবং ইন্টারনেট, ক্যাবল নেটওয়ার্ক, সেল ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা অনুরূপ কোনো মাধ্যমে প্রকাশও জনসাধারণের সহিত যোগাযোগ অর্থে অন্তর্ভুক্ত বুঝাইবে;
(ক) সাহিত্য, চলচ্চিত্র বা নাট্যকর্মের পান্ডুলিপির ক্ষেত্রে, কর্মটির লেখক বা রচয়িতা;
(খ) সংগীত কর্মের ক্ষেত্রে, উহার রচয়িতা ও সুরকার;
(গ) ফটোগ্রাফ ব্যতীত অন্য কোনো চিত্রকর্মের ক্ষেত্রে উহার সৃজনকারী;
(ঘ) ফটোগ্রাফের ক্ষেত্রে উহার চিত্রগ্রাহক;
(ঙ) চলচ্চিত্র, নাটক অথবা শব্দ-ধ্বনি রেকর্ডিং এর ক্ষেত্রে উহার প্রযোজক;
(চ) তথ্য প্রযুক্তি-ভিত্তিক ডিজিটাল কর্মের মাধ্যমে সৃষ্ট সাহিত্য, নাটক, সংগীত বা শিল্পসুলভ সৃজনশীল কর্মের ক্ষেত্রে কর্মটির প্রণয়নকারী ব্যক্তি;
(ছ) লেকচার বা বক্তৃতার ক্ষেত্রে বক্তা; এবং
(জ) তথ্য প্রযুক্তি-ভিত্তিক ডিজিটাল কর্মের ক্ষেত্রে ইহার প্রণয়নকারী ব্যক্তি;
Code of Criminal Procedure, 1898
(Act No. V of 1898);
(ক) যাহার প্রণেতা বাংলাদেশের নাগরিক; বা
(খ) যাহা বাংলাদেশে প্রথম প্রকাশিত হইয়াছে; বা
(গ) অপ্রকাশিত কর্মের ক্ষেত্রে, যাহার প্রণেতা উহা তৈরির সময় বাংলাদেশের নাগরিক ছিলেন;
(ক) শিল্পগুণসম্পন্ন পেইন্টিং, অঙ্কন, সূচিকর্ম বা পোশাক, প্রস্তর, ধাতু বা কাঁচের উপর অঙ্কিত নকশা, চিত্র বা মুদ্রণ, মৃৎশিল্প, কাঠ খোদাই, গ্রাফিক্স বা অর্টিস্টিক ইমেজ, ভিজিটাল বা কোনো ইলেকট্রনিক যন্ত্রে সৃষ্ট ডিজাইন বা অনুরূপ অন্য কোনো কর্ম;
(খ) শিল্পসুলভ গুণ থাকুক বা নাই থাকুক, ফটোগ্রাফি, ভাস্কর্য, চিত্র, মানচিত্র, চার্ট, নকশা, খোদাই করা কর্ম;
(গ) শৈল্পিক গুণসম্পন্ন স্থাপত্য বা নির্মাণ শিল্পকর্মের মডেল বা নকশা; এবং
(ঘ) শিল্পসুলভ কারুকৃতি সমৃদ্ধ অন্য কোনো কর্ম;
৪৪) “সম্পৃক্ত অধিকার (related rights)” অর্থ সম্পাদনকারী, ফনোগ্রাম প্রডিউসার বা সম্প্রচার সংস্থার অধিকার;
(ক) সরকার বা সরকারের কোনো বিভাগ, সংস্থা বা প্রতিষ্ঠান অথবা স্থানীয় কর্তৃপক্ষ বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ;
(খ) বাংলাদেশের আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ; এবং
(গ) বাংলাদেশের কোনো আদালত, ট্রাইব্যুনাল বা বিচার বিভাগীয় অন্য কোনো কর্তৃপক্ষ।
(ক) উহার অনুলিপি জনগণের নিকট সরবরাহ করা; এবং
(খ) সাহিত্য, নাটক, সংগীত, শব্দ-ধ্বনি, চিত্রকর্ম বা চলচ্চিত্রের ক্ষেত্রে উহা পুনঃআহরণযোগ্য (retrievable) ডিজিটাল বা ইলেক্ট্রনিক মাধ্যমে জনসাধারণের নিকট প্রাপ্তিসাধ্য করা, এবং সংশ্লিষ্ট অন্যান্য অভিব্যক্তিও ইহার অন্তর্ভুক্ত হইবে।
(ক) উহার ক্রয় আদেশের পূর্বে অগ্রিম অনুলিপি প্রস্তুত করিয়া বাণিজ্যিক উদ্দেশ্যে সরবরাহের নিমিত্ত জনসাধারণের নিকট সাধারণভাবে প্রাপ্তিসাধ্য করা; অথবা
(খ) উক্তরূপ কর্ম পুনঃআহরণযোগ্য ডিজিটাল বা ইলেক্ট্রনিক মাধ্যমে জনসাধারণের নিকট সাধারণভাবে প্রাপ্তিসাধ্য করা; এবং সংশ্লিষ্ট অন্যান্য অভিব্যক্তিও ইহার অন্তর্ভুক্ত হইবে।
(ক) সাহিত্য, নাট্য বা সংগীতকর্মের ক্ষেত্রে উহার আবৃত্তি বা পরিবেশন বা শ্রেণিকক্ষ ও শিক্ষামূলক কার্যক্রমে উহার লেকচার প্রদান এবং উক্তরূপ কর্ম পুনঃআহরণযোগ্য ব্যতিরেকে ডিজিটাল বা ইলেক্ট্রনিক মাধ্যমে জনসাধারণের নিকট পরিবেশন;
(খ) অঙ্কন, রেখাচিত্র, গ্রাফিক্স ও অন্যান্য চারু ও কারুকর্মের ক্ষেত্রে উহার প্রদর্শন;
(গ) স্থাপত্য কর্ম ও ভাস্কর্যের ক্ষেত্রে উহার স্থাপত্যশৈলী বা শিল্পনৈপুণ্য প্রদর্শনের নিমিত্ত উহার মডেল প্রস্তুত ও প্রদর্শন; এবং
(ঘ) চলচ্চিত্রের ক্ষেত্রে উহা ইলেক্ট্রনিক মাধ্যমে পুনঃআহরণযোগ্য করিয়া সরবরাহ ব্যতিরেকে জনসাধারণের নিকট প্রদর্শন।
এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে,-
(ক) বাংলাদেশ প্রকাশিত কোনো কর্ম, অন্য কোনো দেশে যুগপৎভাবে প্রকাশিত হওয়া সত্ত্বেও, বাংলাদেশ প্রথম প্রকাশিত হইয়াছে বলিয়া গণ্য হইবে, যদি না উক্ত দেশ উক্তরূপ কর্মের সংক্ষিপ্ততর মেয়াদের জন্য কপিরাইট প্রদান করিবার বিধান থাকে; এবং
(খ) কোনো কর্ম বাংলাদেশ ও অন্য কোনো দেশে যুগপৎভাবে প্রকাশিত হইয়াছে বলিয়া গণ্য হইবে যদি বাংলাদেশ এবং অপর দেশে উহার প্রকাশকালের মধ্যে ব্যবধান অনধিক ৩০ (ত্রিশ) দিন হয় অথবা সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকাশিত হয়।
এই আইনের উদ্দেশ্যেপূরণকল্পে, কোনো কর্ম সম্পাদিত হইবার যথেষ্ট সময় অতিবাহিত হইবার পর উহা প্রকাশের ক্ষেত্রে, তিনি বর্তমানে যে দেশের নাগরিক বা অতিবাহিত সময়ের অধিকাংশ সময় যে দেশের নাগরিক বা স্থায়ী বাসিন্দা ছিলেন বা রহিয়াছেন অথবা প্রণেতার মৃত্যু হইলে মৃত্যুর অব্যবহিত পূর্বে তিনি যে দেশের নাগরিক ছিলেন তাহার ভিত্তিতে প্রণেতার জাতীয়তা নির্ধারিত হইবে।
এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, কোনো সংবিধিবদ্ধ সংস্থা বা প্রতষ্ঠান বাংলাদেশের সংস্থা বা প্রতিষ্ঠান বলিয়া গণ্য হইবে, যদি উহা বাংলাদেশের প্রচলিত কোনো আইনের অধীন প্রতিষ্ঠিত হয় অথবা উহার কোনো প্রতিনিধিত্বমূলক ব্যবহারিক অফিস বাংলাদেশে থাকে।
(২০০০ সনের ২৮ নং আইন) এর অধীন প্রতিষ্ঠিত কপিরাইট অফিস এইরূপে বলবৎ থাকিবে যেন উহা এই আইনের অধীন প্রতিষ্ঠিত।
এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, কপিরাইট অফিসের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:-
(ক) কোনো কর্মের নিবন্ধনকরণ ও সনদপত্র প্রদান;
(খ) কপিরাইট বিষয়ে উদ্ভূত বিরোধসমূহ নিষ্পত্তিকরণ;
(গ) বিদেশি ভাষা হইতে বাংলা ভাষায় অনুবাদ বা পুনঃপ্রকাশের লাইসেন্স প্রদান;
(ঘ) সম্প্রচার সংক্রান্ত বিদেশি কর্মের বাংলায় অনুবাদ করিবার লাইসেন্স প্রদান;
(ঙ) কপিরাইট রেজিস্ট্রিকৃত কর্মের অবৈধ কপি আমদানি বন্ধকরণ;
(চ) সাহিত্যকর্ম বা নাট্যকর্মের অনুবাদ, প্রকাশ কিংবা পুনরুৎপাদনের লাইসেন্স প্রদান;
(ছ) কপিরাইট সমিতি বা Collective Management Organization (CMO) নিবন্ধনকরণ;
(জ) কপিরাইট সংক্রান্ত রেজিস্ট্রিকৃত কর্মের নমুনা সংরক্ষণ;
(ঝ) কপিরাইট স্বত্বাধিকারী ও স্বার্থ সংশ্লিষ্টদের স্বার্থ সংরক্ষণ;
(ঞ) লোকসংস্কৃতি ও লোকজ্ঞান সংরক্ষণ;
(ট) কপিরাইট বিষয়ে সরকারকে, সময় সময়, পরামর্শ প্রদান;
(ঠ) শৈল্পিক (artistic) কার্যক্রমকে প্রণোদনা ও উৎসাহ প্রদান; এবং
(ড) সরকার নির্ধারিত অন্য যে কোনো বিষয়।
তবে শর্ত থাকে যে, এইরূপ মালিকানা সংক্রান্ত কার্যধারা গ্রহণের পর রেজিস্ট্রার বিরোধীয় স্বত্ব সংশ্লিষ্ট কর্মের উপর যেকোনো পক্ষের দাবি স্থগিত করিতে পারিবেন এবং ক্ষেত্রবিশেষে আপত্তিটি মীমাংসা না হওয়া পর্যন্ত কোনো পক্ষ উক্ত কর্মের প্রকাশ, উৎপাদন, পুনরুৎপাদন, সম্প্রাচার, পরিবেশন বা বাজারজাত করিবার উপর নিষেধাজ্ঞা আরোপ করিতে পারিবেন :
আরও শর্ত থাকে যে, তদন্তে অভিযোগটি সঠিক প্রমাণিত হইলে রেজেস্ট্রার দোষী ব্যক্তিকে, বিধি দ্বারা নির্ধারিত পরিমাণ অর্থ ক্ষতিপূরণ আরোপ করিতে পারিবেন।
(ক) কোনো কর্ম প্রকাশিত হইয়াছে কিনা অথবা কর্মটির প্রকাশনার তারিখ ও কপিরাইটের মেয়াদ সম্পর্কে;
(খ) অন্য কোনো দেশে কোনো কর্মের কপিরাইটের মেয়াদ এই আইনের অধীন উক্ত কর্মের কপিরাইটের মেয়াদ হইতে সংক্ষিপ্ততর কিনা;
(গ) সংগীত কর্মের স্বত্ব; অথবা
(ঘ) রয়্যালটির হার সম্পর্কে।
Penal Code, 1860
(Act No. XLV of 1860) এর section 193 ও 228 এর অর্থে বিচার বিভাগীয় কার্যক্রম হিসাবে গণ্য হইবে।
তবে শর্ত থাকে যে, অনধিক ৯০ (নব্বই) দিন অন্তর বোর্ডের অন্যূন একটি সভা অনুষ্ঠিত হইবে।
(ক) সাহিত্য, নাট্য বা সংগীত, লোকজ্ঞান ও লোকসংস্কৃতি কর্ম;
(খ) তথ্য প্রযুক্তি-ভিত্তিক ডিজিটাল কর্ম;
(গ) শিল্পকর্ম;
(ঘ) চলচ্চিত্র: এবং
(ঙ) শব্দ-ধ্বনি রেকর্ডিং।
তবে শর্ত থাকে যে, ধারা ৬২ বা ৬৩ এর বিধানাবলি প্রযোজ্য হয় এবং যৌথ চুক্তির অধীন বা যৌথ বাণিজ্যিক উদ্দেশ্যে প্রণীত কর্ম ব্যতীত অন্য কোনো কর্মের কপিরাইট থাকিবে না, যদিনা কর্মটি বাংলাদেশে প্রথম প্রকাশিত হইয়া থাকে, অথবা যেক্ষেত্রে কর্মটি বাংলাদেশের বাহিরে প্রথম প্রকাশিত হইয়াছে, সেইক্ষেত্রে উক্ত তারিখে উহার প্রণেতা জীবিত না থাকিলে মৃত্যুর তারিখে তিনি বাংলাদেশের নাগরিক বা স্থায়ী বাসিন্দা না হইয়া থাকেন।
(ক) চলচ্চিত্রের ক্ষেত্রে, যদি চলচ্চিত্রটির মূল অংশ অন্য কোনো কর্মের কপিরাইট লঙ্ঘন করিয়া তৈরি হয়;
(খ) সাহিত্য, নাট্য বা সঙ্গীত কর্ম দ্বারা শব্দ-ধ্বনি রেকডিং এর ক্ষেত্রে, যদি শব্দ-ধ্বনি রেকর্ডিং এর সময় উক্ত কর্মের কপিরাইট লঙ্ঘন করা হয়; এবং
(গ) কোনো স্থাপত্য কর্মের ক্ষেত্রে, যদি কর্মটি বাংলাদেশে অবস্থিত না হয়।
(ক) চাকুরি বা শিক্ষানবিশ চুক্তির অধীন সংবাদপত্র, ম্যাগাজিন বা সাময়িকীর মালিকের চাকুরিতে নিযুক্ত থাকাকালে প্রণেতা কর্তৃক সংবাদপত্র, ম্যাগাজিন বা সাময়িকীতে প্রকাশের উদ্দেশ্যে রচিত সাহিত্য, নাট্য বা শিল্প সম্পর্কিত কর্মের ক্ষেত্রে, উক্ত মালিক, ভিন্নরূপ কোনো চুক্তি না থাকিলে, কর্মটি সংবাদপত্র, ম্যাগাজিন বা সাময়িকীতে প্রকাশ বা পুনরুৎপাদনের সহিত যতখানি সম্পর্কযুক্ত ততখানি কপিরাইটের প্রথম স্বত্বাধিকারী হইবেন, কিন্তু অন্য সকল বিষয় প্রণেতা কর্মটির কপিরাইটের প্রথম স্বত্বাধিকারী হইবেন;
(খ) দফা (ক) এর বিধান সাপেক্ষে, কোনো ব্যক্তির উদ্যোগে এবং অর্থের বিনিময়ে ফটোগ্রাফ লওয়া, ছবি বা প্রতিকৃতি আাঁকা, খোদাই কাজ বা চলচ্চিত্র নির্মাণ করিবার ক্ষেত্রে, উক্ত ব্যক্তি, ভিন্নরূপ কোনো চুক্তি না থাকিলে, উহার কপিরাইটের প্রথম স্বত্বাধিকারী হইবেন;
(গ) চাকুরি বা শিক্ষানবিশ চুক্তির অধীন কোনো কর্মের প্রণেতার চাকুরিতে দফা (ক) বা (খ) প্রযোজ্য হয় না এইরূপ নিযুক্ত থাকাকালে নিয়োগকারী, ভিন্নরূপ কোনো চুক্তি না থাকিলে, উক্ত কর্মের কপিরাইটের প্রথম স্বত্বাধিকারী হইবেন;
(ঘ) জনসমক্ষে প্রদত্ত বক্তৃতা বা বিবৃতির ক্ষেত্রে, বক্তৃতা বা বিবৃতি প্রদানকারী ব্যক্তি অথবা উক্ত ব্যক্তি অন্য কোনো ব্যক্তির পক্ষে উক্ত বক্তৃতা বা বিবৃতি প্রদান করিয়া থাকিলে, উক্ত অপর ব্যক্তি, উক্ত বক্তৃতা বা বিবৃতি প্রদানকারী ব্যক্তি বা যাহার পক্ষে বক্তৃতা বা বিবৃতি প্রদান করা হইয়াছে সেই ব্যক্তি অপর কোনো এমন ব্যক্তির দ্বারা নিয়োগপ্রাপ্ত ছিলেন, যিনি সংশ্লিষ্ট বক্তৃতা বা বিবৃতির ব্যবস্থা করা বা বক্তৃতা বা বিবৃতি প্রদানের স্থানের ব্যবস্থা করা সত্ত্বেও যাহার পক্ষে বক্তৃতা দেওয়া হইয়াছে তিনি উহার কপিরাইটের প্রথম স্বত্বাধিকারী হইবেন;
(ঙ) ভিন্নতর কোনো চুক্তি না থাকিলে, কোনো সরকারি কর্মের ক্ষেত্রে, সরকার উক্ত কর্মের কপিরাইটের প্রথম স্বত্বাধিকারী হইবেন;
(চ) ধারা ৬৩ প্রযোজ্য হয় এইরূপ কর্মের ক্ষেত্রে, সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থা উহার কপিরাইটের প্রথম স্বত্বাধিকারী হইবে; এবং
(ছ) তথ্য প্রযুক্তি-ভিত্তিক ডিজিটাল কর্মের ক্ষেত্রে, উক্ত প্রোগ্রাম সম্পন্ন করিবার জন্য নিয়োগকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রথম কপিরাইটের অধিকারী হইবেন, যদি না পক্ষগণের মধ্যে ভিন্নরূপ কোনো চুক্তি থাকে।
তবে শর্ত থাকে যে, ভবিষ্যৎ কর্মের কপিরাইটের স্বত্ব নিয়োগের ক্ষেত্রে, কর্মটি অস্তিত্বশীল হইবার পর উহার স্বত্বনিয়োগ কার্যকর হইবে এবং এইরূপ কোনো কর্ম সম্পাদন বা প্রকাশের মাধ্যমে বা পদ্ধতি উক্ত স্বত্ব নিয়োগের ক্ষেত্রে অন্তর্ভুক্ত হইবে না, যদি স্বত্ব নিয়োগ দলিলে উক্ত মাধ্যম বা পদ্ধতির কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে:
আরও শর্ত থাকে যে, চলচ্চিত্র বা নাটকে অন্তর্ভুক্ত সংগীত কর্মের প্রণেতা তাহার বৈধ উত্তরাধিকারী অথবা রয়্যালটি আদায় ও বিতরণে নিয়োজিত কপিরাইট সমিতি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বা নাটকের অবিচ্ছিন্ন অংশ হিসাবে প্রদর্শন ব্যতীত অন্যান্য ক্ষেত্রে উহার শব্দ-ধ্বনি নির্মাণের উদ্দেশ্যে রয়্যালটি পরিহার সংক্রান্ত কোনো স্বত্ব নিয়োগ করিবেন না।
তবে শর্ত থাকে যে, যদি কোনো স্বত্ব নিয়োগের মেয়াদ উল্লেখ না থাকে সেইক্ষেত্রে স্বত্ব নিয়োগের তারিখ হইতে পরবর্তী ৫ (পাঁচ) বৎসরের জন্য উহা করা হইয়াছে বলিয়া গণ্য হইবে, এবং যদি স্বত্ব নিয়োগের ভৌগোলিক পরিধি উল্লেখ না থাকে, সেইক্ষেত্রে উহার পরিধি সমগ্র বাংলাদেশ বলিয়া গণ্য হইবে।
তবে শর্ত থাকে যে, বোর্ড উক্ত স্বত্বাধিকার বাতিল করিবার কোনো আদেশ প্রদান করিবে না, যদি না বোর্ড এই মর্মে সন্তুষ্ট হয় যে, স্বত্ব নিয়োগের শর্ত স্বত্ব প্রদানকারীর জন্য, যদি তিনি প্রণেতা হন, কঠোর হইয়াছে।
কোনো ব্যক্তি কোনো কর্মের প্রণেতার মৃত্যুর পূর্বে অপ্রকাশিত কোনো কর্মের কোনো উইলমূলে পাণ্ডুলিপির অধিকারী হইলে, উইলে বা কডিসিলে (codicil) ভিন্নরূপ কোনো অভিপ্রায় প্রকাশ না পাইলে, মৃত্যুর অব্যবহিত পূর্বে উইলকারী উক্ত কর্মের যে পরিমাণ কপিরাইটের স্বত্বাধিকারী ছিলেন সেই পরিমাণ কপিরাইট উইলের অন্তর্ভুক্ত বলিয়া গণ্য হইবে।
তবে শর্ত থাকে যে, উক্তরূপ স্বত্ব পরিত্যাগের নোটিশ প্রদানের তারিখে উক্ত কর্মের উপর অন্য কোনো ব্যক্তির কোনো অধিকারকে প্রভাবিত করিবে না।
তবে শর্ত থাকে যে, কর্মটির কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হইবার পর অনুরূপ অধিকার বিলুপ্ত হইবে।
তবে শর্ত থাকে যে, এইরূপ অংশ ২০ (বিশ) শতাংশের অধিক হইবে না।
ব্যাখ্যা- এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে, সাহিত্য, নাট্য বা সংগীত কর্ম বা উক্ত কর্মের অভিযোজন প্রকাশিত হইয়াছে বলিয়া গণ্য হইবে যদি উক্ত কর্মের বিষয়ে তৈরি কোনো রেকর্ড জনসাধারণের নিকট বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করা হইয়া থাকে।
যে কোনো ধরন বা যে কোনো দৈর্ঘ্যের চলচ্চিত্রের ক্ষেত্রে যে বৎসর কর্মটি প্রকাশিত হইয়াছে তাহার পরবর্তী ৬০ (ষাট) বৎসর পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকিবে।
কোনো শব্দ-ধ্বনি রেকর্ডিং এর ক্ষেত্রে যেই বৎসর উহা প্রকাশিত হইয়াছে তাহার পরবর্তী ৬০ (ষাট) বৎসর পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকিবে।
ফটোগ্রাফের ক্ষেত্রে যেই বৎসর ফটোগ্রাফটি প্রকাশিত হইয়াছে তাহার পরবর্তী ৬০ (ষাট) বৎসর পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকিবে।
তথ্য প্রযুক্তি-ভিত্তিক ডিজিটাল কর্মের ক্ষেত্রে যে বৎসর কর্মটি প্রথম প্রকাশিত হইয়াছে তাহার পরবর্তী ৬০ (ষাট) বৎসর পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকিবে।
অজ্ঞাতনামা বা ছদ্মনামে প্রকাশিত কোনো সাহিত্য, নাটক সংগীত বা শিল্পকর্মের ক্ষেত্রে, বিধি দ্বারা নির্ধারিত শর্ত ও সীমা সাপেক্ষে, যে বৎসর কর্মটি প্রথম প্রকাশিত হইয়াছে তাহার পরবর্তী ৬০ (ষাট) বৎসর পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকিবে:
তবে শর্ত থাকে যে, উক্ত মেয়াদ শেষ হইবার পূর্বে প্রণেতার পরিচয় প্রকাশ পাইলে, যে বৎসর প্রণেতার মৃত্যু হয় তাহার পরবর্তী ৬০ (ষাট) বৎসর পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকিবে।
কোনো সরকারি কর্মের কপিরাইটের ক্ষেত্রে, যে বৎসর কর্মটি প্রথম প্রকাশিত হইয়াছে তাহার পরবর্তী ৬০ (ষাট) বৎসর পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকিবে।
ধারা ৬৩ প্রযোজ্য হয় এইরূপ কোনো আন্তর্জাতিক সংস্থার কর্মের ক্ষেত্রে, যে বৎসর কর্মটি প্রথম প্রকাশিত হইয়াছে তাহার পরবর্তী ৬০ (ষাট) বৎসর পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকিবে।
তবে শর্ত থাকে যে, কোনো কর্মের প্রণেতা এবং সম্পাদনকারী ভিন্ন ব্যক্তি হইলে, প্রণেতার সম্মতি গ্রহণক্রমে সম্পাদন করিতে হইবে।
কোনো প্রকাশক বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো গ্রন্থের সংস্করণ প্রকাশের নিমিত্ত ফটোগ্রাফিক বা অনুরূপ কোনো প্রক্রিয়ায় মুদ্রণশৈলীগত বিন্যাসপূর্বক উহার কপি তৈরি করিবার ক্ষমতা প্রদানের অধিকার ভোগ করিবেন এবং এইরূপ অধিকার যে বৎসর সংস্করণটি প্রথম প্রকাশিত হইয়াছে উহার পরবর্তী বৎসর হইতে ২৫ (পঁচিশ) বৎসর পর্যন্ত বিদ্যমান থাকিবে:
তবে শর্ত থাকে যে, সাহিত্যকর্মের ক্ষেত্রে, প্রথম স্বত্বাধিকারী উহার স্বত্বানিয়োগীর সহিত সম্পাদিত চুক্তি মোতাবেক যে কোনো সময় স্বত্ব নিয়োগ প্রত্যাহার করিলে প্রকাশক মুদ্রণশৈলীগত বিন্যাস এবং প্রচ্ছদ নকশা প্রণয়নের অধিকারী হইবেন না, যদি না তিনি উহার প্রথম স্বত্বধিকারী হন।
(ক) লোকসংস্কৃতির মৌখিক অভিব্যক্তি;
(খ) লোকসংস্কৃতির সাংকেতিক বা সুর সংবলিত অভিব্যক্তিসমূহ;
(গ) লোকসংস্কৃতির শারীরিক কসরত প্রদান অভিব্যক্তিসমূহ;
(ঘ) লোকসংস্কৃতির মূর্ত অভিব্যক্তিসমূহ;
(ঙ) লোকভাষা, চিহ্ন, প্রতীক, ইত্যাদি;
(চ) লুপ্ত বা লুপ্তপ্রায় অভিব্যক্তি; এবং
(ছ) শনাক্তকৃত নূতন কোনো মূর্ত বা বিমূর্ত অভিব্যক্তি।
লোকজ্ঞান ও লোকসংস্কৃতির বাণিজ্যিক ব্যবহারের নিমিত্ত সম্পাদিত চুক্তির অধীন প্রাপ্ত অর্থ লোকজ্ঞান, লোকসংস্কৃতি ও সামগ্রিক সাংস্কৃতিক উন্নয়নকল্পে ব্যয় করা হইবে এবং বিধি অনুযায়ী, জীবিত অংশীজনের মধ্যে অর্জিত অর্থ বণ্টন করিতে হইবে।
তবে শর্ত থাকে যে, কোনো কপিরাইটের মালিক কোনো নিবন্ধিত কপিরাইট সমিতির সদস্য হিসাবে তাহার উপর প্রযোজ্য বাধ্যবাধকতার সহিত সঙ্গতিপূর্ণ উপায়ে নিজস্ব কোনো কর্মের বিষয়ে লাইসেন্স প্রদানের অধিকার অব্যাহত রাখিতে পারিবেন।
তবে শর্ত থাকে যে, সরকার সাধারণত একই শ্রেণির কর্মের বিষয়ে কার্যক্রম পরিচালনার জন্য একের অধিক সমিতিকে নিবন্ধিত করিবে না।
(ক) উক্ত বিদেশি সমিতি বা সংস্থাকে কোনো বিদেশি রাষ্ট্রে উক্ত বাংলাদেশি কপিরাইট সমিতির প্রশাসনাধীন কোনো অধিকার ব্যবস্থাপনার দায়িত্ব প্রদান; এবং
(খ) উক্ত বিদেশি সমিতি বা সংস্থার ব্যবস্থাপনাধীন কোনো অধিকারের ব্যবস্থাপনা বাংলাদেশে পরিচালনার দায়িত্ব অর্পণ:
তবে শর্ত থাকে যে, অনুরূপ কোনো সমিতি বা সংস্থা বাংলাদেশি কর্ম এবং অন্যান্য কর্মের লাইসেন্সের শর্ত বা আদায়কৃত ফি বণ্টনের ক্ষেত্রে কোনোরূপ বৈষম্য করিতে পারিবে না ।
(ক) এই আইনের অধীন কোনো অধিকারের বিষয়ে ধারা ৪৫ এর অধীন লাইসেন্স প্রদান করিতে ও ফি আদায় করিতে পারিবে;
(খ) স্বীয় ব্যয় কর্তনপূর্বক অনুরূপ ফি অধিকারের মালিকদের মধ্যে বণ্টন করিতে পারিবে; এবং
(গ) ধারা ৪২ এর বিধানাবলির সহিত সামঞ্জস্যপূর্ণ অন্য যেকোনো কার্য সম্পাদন করিতে পারিবে।
কপিরাইট সমিতি, বিধি সাপেক্ষে, কোনো কর্মের প্রচার সংখ্যা বিবেচনাপূর্বক কপিরাইটের প্রত্যেক মালিককে প্রদেয় রয়্যালটির অংশ নির্ধারণের জন্য একটি স্কিম তৈরি করিবে :
তবে শর্ত থাকে যে, উক্ত অর্থ কপিরাইট সমিতির যুক্তিসংগত বিবেচনায় কর্মের প্রচার সংখ্যার ভিত্তিতে উহার মালিকদের মধ্যে সীমিত থাকিবে।
(ক)ফি আদায় ও বণ্টনের জন্য কপিরাইট ও সম্পৃক্ত অধিকারের স্বত্বাধিকারীগণের অনুমোদন গ্রহণ করিবে;
(খ) আদায়কৃত ফি হইতে অধিকারের মালিকগণের মধ্যে বণ্টন ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করিবার জন্য উক্ত অধিকারের মালিকদের অনুমোদন গ্রহণ করিবে; এবং
(গ) উক্ত মালিকগণকে তাহাদের অধিকার পরিচালনার বিষয়ে উহার কার্যকলাপ সম্পর্কে নিয়মিত পূর্ণ ও বিস্তারিত তথ্য প্রদান করিবে।
Bangladesh Chartered Accountants Order, 1973
(P. O. No. 2 of 1973) এ সংজ্ঞায়িত কোনো chartered accountant দ্বারা নিরীক্ষা করা যাইবে এবং এইরূপ নিরীক্ষা বাবদ ব্যয়িত অর্থ কপিরাইট সমিতি কর্তৃক প্রদেয় হইবে।
তবে শর্ত থাকে যে, কোনো ভবিষ্যৎ কর্মের কপিরাইট সম্পর্কিত লাইসেন্সের ক্ষেত্রে, কর্মটি অস্তিত্বশীল হইবার পর লাইসেন্স কার্যকর হইবে।
ব্যাখ্যা- কোনো ভবিষ্যৎ কর্মের কপিরাইটের লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তি কর্মটি অস্তিত্বশীল হইবার পূর্বে মৃত্যুবরণ করিলে, তাহার আইনানুগ প্রতিনিধি, লাইসেন্সে ভিন্নরূপ কিছু না থাকিলে, লাইসেন্সের সুবিধা ভোগ করিবার অধিকারী হইবেন।
(ক) কপিরাইটের স্বত্বাধিকারী কর্মটি পুনঃপ্রকাশ করিতে বা পুনঃপ্রকাশ করিবার অনুমতি প্রদান করিতে অস্বীকার করিয়াছেন অথবা কর্মটি জনসাধারণ্যে সম্পাদন করিবার অনুমতি প্রদান করিতে অস্বীকার করিয়াছেন এবং এইরূপ অস্বীকৃতির কারণে কর্মটি জনসাধারণ্যের নিকট বারিত রহিয়াছে; অথবা
(খ) উক্তরূপ কর্মের সম্প্রচার দ্বারা গণযোগাযোগের অনুমতি প্রদান করিতে অস্বীকার করিয়াছেন।
বোর্ড, বিধি দ্বারা নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে, কোনো আবেদনকারীকে অপ্রকাশিত বাংলাদেশি কর্মের বাধ্যতামূলক লাইসেন্স প্রদান করিতে পারিবে।
বোর্ড, বিধি দ্বারা নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে, কোনো আবেদনকারীকে অনুবাদ বা অভিযোজন তৈরি ও প্রকাশের লাইসেন্স প্রদান করিতে পারিবে।
বোর্ড, বিধি দ্বারা নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে, কোনো আবেদনকারীকে কোনো সাহিত্য, নাটক, সংগীত, চিত্রকলা অথবা তৎসংশ্লিষ্ট কোনো কর্ম বিক্রয়ের নিমিত্ত পুনরুৎপাদন ও প্রকাশের জন্য লাইসেন্স প্রদান করিতে পারিবে।
বোর্ড, বিধি দ্বারা নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে, প্রকাশিত কোনো সাহিত্য বা সংগীতকর্ম, চলচ্চিত্র ও শব্দ-ধ্বনি রেকর্ডিং- কে কোনো সম্প্রচার সংস্থাকে সাংস্কৃতিক কনটেন্ট সম্প্রচার, প্রদর্শন বা সম্পাদন করিবার লাইসেন্স প্রদান করিতে পারিবে।