পূর্ণ পাঠ · প্রধান ধারাসমূহ
বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী না হইলে, এই আইনে-
(ক) কোন পণ্য বা সেবার বিষয়ে অসত্য বা বিভ্রান্তিকর ট্রেড বর্ণনা ব্যবহার করা ;
(খ) কোন পণ্য বা সেবার ট্রেড বর্ণনায় এমন কিছু সংযোজন বা অবলোপন বা পরিবর্তন করা হয় যাহা অসত্য বা বিভ্রান্তিকর;
(গ) কোন পণ্যের ট্রেড বর্ণনায় এই মর্মে ইঙ্গিত করা যে, উক্ত পণ্যের ধারকে রক্ষিত বা ধারণকৃত পণ্যের প্রকৃত পরিমাণ, আদর্শ মানের গজ বা মিটারের মাপের পরিমাণ অপেক্ষা অধিক;
(ঘ) কোন পণ্যে কোন মার্ক বা বিন্যাস (arrangement) বা উহাদের সমন্বিতরূপ এমনভাবে প্রয়োগ করা যাহার দ্বারা এইরূপ বিশ্বাসের উদ্রেক হইতে পারে যে, উক্ত পণ্য উহার প্রকৃত মালিক ব্যতীত অন্য কোন ব্যক্তির মালিকানাধীন; অথবা
(ঙ) কোন পণ্য বা সেবার ট্রেড বর্ণনায় কোন ব্যক্তির মিথ্যা নাম বা অনুস্বাক্ষর এমনভাবে ব্যবহার করা যেন উক্ত ব্যক্তির নাম বা অনুস্বাক্ষর-
(অ) কোন ট্রেডমার্ক বা উহার কোন অংশ বিশেষ নয়;
(আ) এমন কোন ব্যক্তির নাম বা অনুস্বাক্ষরের প্রতিরূপ বা প্রতারণামূলকভাবে উহার অনুরূপ হয় যিনি একই বর্ণনার পণ্য বা সেবার ব্যবসা পরিচালনা করিয়া থাকেন, কিন্তু তিনি অনুরূপ নাম বা অনুস্বাক্ষর ব্যবহার করিবার জন্য কোন কর্তৃত্ব প্রদান করেন নাই; এবং
(ই) কোন কাল্পনিক ব্যক্তির নাম বা এমন কোন ব্যক্তির নাম যিনি অনুরূপ পণ্য বা সেবার ব্যবসা পরিচালনা করেন না;
এবং তৎসহ কোন ট্রেড বর্ণনা, কোন ট্রেড চিহ্ন বা ট্রেড চিহ্নের অংশ হইলেও উক্ত ট্রেড বর্ণনা এই আইনের বিধান অনুসারে মিথ্যা ট্রেড বর্ণনা হিসাবে বিবেচিত হইবে;
(ক) কোন পণ্য বা সেবার সংখ্যা, পরিমাণ, পরিমাপ, গেজ (gauge) বা ওজন;
(খ) ব্যবসায় সাধারণভাবে ব্যবহৃত বা স্বীকৃত শ্রেণীবিন্যাস অনুযায়ী কোন পণ্য বা সেবার গুণগতমান;
(গ) কোন পণ্য
Pure Food Ordinance, 1959
এ সংজ্ঞায়িত খাদ্য বা
Drugs Act, 1940
এ সংজ্ঞায়িত ঔষধ হইলে উহার শক্তি, কার্যকারিতা, গুণাগুণ;
(ঘ) কোন পণ্য বা সেবা প্রস্তুত বা উৎপাদনের স্থান, রাষ্ট্র বা সময়;
(ঙ) পণ্য বা সেবা উৎপাদনকারী অথবা যাহার জন্য উহা উৎপাদিত হইয়াছে তাহার নাম ও ঠিকানা বা পরিচিতি সংক্রান্ত কোনরূপ ইঙ্গিত;
(চ) কোন পণ্য বা সেবা প্রস্তুত বা উৎপাদন পদ্ধতি;
(ছ) কোন পণ্য বা সেবা প্রস্তুতের উপকরণ সংক্রান্ত বর্ণনা; অথবা
(জ) কোন পণ্য বা সেবা সম্পর্কিত বিদ্যমান পেটেণ্ট, বিশেষ সুবিধা বা কপিরাইটসহ নিম্নবর্ণিত বিষয়সমূহ উহার অন্তর্ভূক্ত হইবে,-
(অ) ট্রেড বর্ণনা হিসাবে দফা (ক) হইতে (ছ) তে উল্লিখিত কোন বিষয়ে প্রচলিত বাণিজ্যিক বা ব্যবসায়ের প্রথা হিসাবে সাধারণভাবে গৃহীত ইঙ্গিতবহ কোন সংখ্যা, শব্দ বা মার্কের ব্যবহার;
(আ) বিল অব এন্ট্রি বা শিপিং বিলে অন্তর্ভুক্ত কোন আমদানি পণ্য সংক্রান্ত বর্ণনা; এবং
(ই) অন্য কোন বর্ণনা যাহা উক্ত অন্তর্ভুক্ত বিষয় সম্পর্কিত বলিয়া ভুল ধারণা করিবার বা ভুল করিবার সম্ভাবনা রহিয়াছে;
(ক) ধারা ৭৭ ব্যতীত দশম অধ্যায়ের বিধানের ক্ষেত্রে, -
(অ) কোন নিবন্ধিত ট্রেডমার্ক অথবা কোন পণ্যের সহিত ব্যবহৃত এমন কোন মার্ক যাহাতে ব্যবসায় উক্ত পণ্যের উপর মার্ক ব্যবহারকারী স্বত্বাধিকারীর অধিকার রহিয়াছে মর্মে প্রতীয়মান হয়;
(আ) কোন সেবার সহিত ব্যবহৃত এমন কোন মার্ক যাহাতে ব্যবসায় উক্ত সেবার উপর মার্ক ব্যবহারকারীর স্বত্বাধিকারীর অধিকার রহিয়াছে মর্মে প্রতীয়মান হয়;
(খ) এই আইনের অন্যান্য বিধানের ক্ষেত্রে, কোন সেবা বা পণ্যের সহিত ব্যবহৃত বা ব্যবহারের জন্য প্রস্তাবিত এমন কোন মার্ক যাহার স্বত্বাধিকারী বা নিবন্ধিত ব্যবহারকারী হিসাবে ব্যবহারের অধিকার রহিয়াছে বলিয়া প্রতীয়মান হয়;
(গ) সার্টিফিকেশন ট্রেডমার্ক ;
Code of Civil Procedure, 1908
(Act V of 1908);
1
[মহাপরিচালক];
(ক) বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের পণ্য বা সেবার উৎস অথবা অনুরূপ পণ্য বা সেবার গুণাগুণসহ অন্যান্য সাধারণ বৈশিষ্ট্যকে পৃথকভাবে নির্দেশ করিতে সক্ষম,
(খ) সমষ্টিগত মার্কের নিবন্ধিত স্বত্বাধিকারীর নিয়ন্ত্রণে অনুরূপ বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবহার করে, এবং
(গ) একই ব্যবসায় নিয়োজিত ব্যক্তিগণের সমন্বয় ও নিয়ন্ত্রণে গঠিত আইনগত ব্যক্তিস্বত্বার পণ্য বা সেবার ক্ষেত্রে ব্যবহৃত হয়;
(ক)
Patents And Designs Act, 1911
(Act II of 1911), অতঃপর এই ধারায় উক্ত Act বলিয়া উল্লিখিত, এর অধীন প্রতিষ্ঠিত Department of Patents, Designs and Trade Marks এর Trade Marks
2
[Unit] ট্রেডমার্কস রেজিস্ট্রি হইবে;
(খ) ট্রেডমার্কস রেজিস্ট্রিতে একজন নিবন্ধক থাকিবেন যিনি
3
[মহাপরিচালক] নামে অভিহিত হইবেন, এবং উক্ত Act এর অধীন নিয়োগপ্রাপ্ত Registrar of Patents, Designs and Trade Marks
4
[মহাপরিচালক] হইবেন।
(ক) বিশেষ বা নির্দিষ্ট পন্থায় প্রদর্শিত প্রতিনিধিত্বকারী কোম্পানী, অথবা ব্যক্তি বিশেষ বা ফার্মের নাম;
(খ) নিবন্ধনের জন্য আবেদনকারী বা তাহার ব্যবসায়ের কোন পূর্বসুরির স্বাক্ষর;
(গ) এক বা একাধিক উদ্ভাবিত শব্দ;
(ঘ) পণ্য বা সেবার বৈশিষ্ট্য বা গুণাগুণের সহিত প্রত্যক্ষ বরাতবিহীন এক বা একাধিক শব্দ যাহা সাধারণ অর্থে কোন ভৌগোলিক স্থান, বংশ, বা ব্যক্তির নাম বা এই সকল নামের শব্দসংক্ষেপ বা বাংলাদেশের কোন সম্প্রদায়, গোত্র বা উপজাতীর নাম নহে;
(ঙ) অন্য কোন স্বাতন্ত্র্যসূচক মার্ক।
কোন মার্ক বা মার্কের অংশ ট্রেডমার্ক হিসাবে নিবন্ধিত হইবে না, যদি -
(ক) উহাতে এমন কিছু
1
[থাকে] যাহা কুৎসামূলক বা দৃষ্টিকটু হয়;
(খ) উহা বিদ্যমান কোন আইনের পরিপন্থী হয়;
(গ) উহার ব্যবহার প্রতারণামূলক হইতে পারে বা বিভ্রান্তির সৃষ্টি করিতে পারে;
(ঘ) উহাতে এমন কোন বিষয় থাকে যাহা বাংলাদেশের কোন নাগরিকের ধর্মীয় অনুভূতিতে আঘাত করিতে পারে;
(ঙ) উপযুক্ত কর্তৃপক্ষ বা ব্যক্তির অনুমতি ব্যতীত, কোন দেশ বা আন্তর্জাতিক সংস্থা বা আন্তর্জাতিক চুক্তি বা কনভেনশনের মাধ্যমে গঠিত কোন সংস্থা বা অফিসের নাম, নামের আদ্যাক্ষর, হলমার্ক, মনোগ্রাম, মানচিত্র, পতাকা, প্রতীক, চিহ্ন বা উহার সহিত সামঞ্জস্যপূর্ণ বা আংশিক সামঞ্জস্যপূর্ণ বা উহার অংশ বিশেষ ব্যবহার করা হয়;
(চ) উহা অন্য কোন কারণে আদালতে আশ্রয় লাভের অধিকারী না হয়; অথবা
(ছ) অসদুদ্দেশ্যে বা অসদুপায়ে কোন আবেদন করা হয়।
কোন রাসায়নিক পদার্থ বা উহা প্রস্তুতের ক্ষেত্রে, উহার ট্রেডমার্ক নিবন্ধনের জন্য সাধারণভাবে ব্যবহৃত বা গৃহীত একক বা যৌগ রাসায়নিক উপাদানের মিশ্রণ হইতে পৃথক নামের সহিত সাদৃশ শব্দে নিবন্ধন করা যাইবে না, এবং ধারা ২৯ এ ভিন্নরূপ বিধান থাকা সত্ত্বেও, ধারা ৫১ এর উদ্দেশ্য পূরণকল্পে, নিবন্ধন বহিতে যুক্তিসঙ্গত কারণ ব্যতিরেকে অনুরূপ কোন নিবন্ধন লিপিবদ্ধ হইয়াছে বা ভুলক্রমে লিখিত রহিয়াছে বলিয়া গণ্য হইবে :
তবে শর্ত থাকে যে, কেবল ট্রেডমার্কের স্বত্বাধিকারী বা নিবন্ধিত ব্যবহারকারীর প্রস্তুতকৃত মৌল বা যৌগকে অন্যদের প্রস্তুতকৃত মৌল বা যৌগ হইতে পৃথক বুঝাইবার জন্য ব্রান্ড বা গঠন (make) নির্দেশার্থ ব্যবহার করিবার ক্ষেত্রে, এবং কোন সুবিধাজনক নাম বা বর্ণনার সাথে সংযুক্ত আকারে ব্যবহারের ইচ্ছা পোষণের ক্ষেত্রে, এই ধারার কোন কিছুই প্রযোজ্য হইবে না।
[ কোন পণ্য বা সেবার জন্য বাংলাদেশে নিবন্ধিত সুপরিচিত কোন ট্রেডমার্কের সহিত সাদৃশ্যপূর্ণ (similar) বা বিভ্রান্তিমূলকভাবে সাদৃশ্যপূর্ণ (confusingly similar) বা অনুরূপ কোন মার্ক (mark) বা ট্রেড বর্ণনা (trade description) এর অনুবাদ সহযোগে গঠিত ট্রেডমার্ক, অন্য যে কোন পণ্য বা সেবার জন্য নিবন্ধন করা যাইবে না, যদি,-]
(ক) উক্তরূপ কোন ট্রেডমার্ক এমনভাবে ব্যবহার করা হয়, যাহা দ্বারা নিবন্ধিত স্বত্বাধিকারীর সহিত উক্ত কোন পণ্য বা সেবার সম্পর্ক আছে মর্মে ভুল ধারণার সৃষ্টি করিতে পারে; বা
(খ) উক্তরূপ ব্যবহারের ফলে নিবন্ধিত ট্রেডমার্কের স্বার্থ ক্ষুণ্ন হইবার আশংকা থাকে।
2
[ ভোক্তা ও বিক্রেতা সাধারণের] সাধারণ ধারণা বা জ্ঞান বিবেচনায় লইতে হইবে।
ব্যাখ্যা- এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, ''পূর্ববর্তী ট্রেডমার্ক'' অর্থ এমন নিবন্ধিত ট্রেডমার্ক যাহা প্রশ্নযুক্ত ট্রেডমার্ক নিবন্ধনের আবেদন দাখিলের পূর্বে নিবন্ধিত হইয়াছে ও ট্রেডমার্ক হিসাবে দাবি করিবার ক্ষেত্রে অগ্রাধিকারী, এবং যাহা নিবন্ধনের জন্য ইতোপূর্বে আবেদন দাখিল করা হইয়াছে ও উক্ত আবেদনের ভিত্তিতে নিবন্ধিত হইলে, পূর্ববর্তী ট্রেডমার্ক হিসাবে গণ্য হইত এইরূপ ট্রেডমার্কও ইহার অন্তর্ভুক্ত হইবে।
কোন ট্রেডমার্ক নিবন্ধনের আবেদনের সহিত কোন জীবিত ব্যক্তি বা আবেদন দাখিলের পূর্ববর্তী ২০ (বিশ) বৎসরের মধ্যে মৃত ব্যক্তির সংশ্লিষ্টতা রহিয়াছে মর্মে ধারণা জন্মাইলে, উক্ত আবেদন বিবেচনার পূর্বে নিবন্ধক আবেদনকারীকে উক্ত জীবিত ব্যক্তি বা, ক্ষেত্রমত, মৃত ব্যক্তির আইনানুগ প্রতিনিধিকে লিখিত সম্মতি দাখিল করিবার নির্দেশ দিতে পারিবেন এবং উক্ত সম্মতি দাখিল না করা হইলে, নিবন্ধক উক্ত আবেদন বিবেচনা করিতে অস্বীকার করিতে পারিবেন।
(ক) যে পণ্য বা, ক্ষেত্রমত, সেবার জন্য ট্রেডমার্ক ব্যবহৃত হয় বা ব্যবহারের প্রস্তাব করা হয়, সেই পণ্য বা সেবার বিবরণ;
(খ) সংখ্যা, মূল্য, গুণাগুণ ও স্থানের নামের বিবরণ;
(গ) স্বাতন্ত্র্যসূচক নয় এমন অন্যান্য বিষয় যাহা ট্রেডমার্কের স্বকীয়তা উল্লেখযোগ্যভাবে ক্ষুণ্ন করে না; অথবা
(ঘ) রং।
যদি কোন ট্রেডমার্কে-
(ক) এমন কোন অংশ থাকে, যাহা স্বত্বাধিকারীর নামে ট্রেডমার্ক হিসাবে পৃথকভাবে নিবন্ধিত হয় নাই, বা উক্ত অংশের জন্য পৃথকভাবে নিবন্ধনের আবেদন করা হয় নাই, বা
(খ) সংশ্লিষ্ট ব্যবসার সহিত সাধারণভাবে বা অন্য কোনভাবে স্বাতন্ত্র্যসূচক নয় এমন বৈশিষ্ট্যের কোন বিষয় থাকে,
তাহা হইলে, ট্রেডমার্কটি নিবন্ধন বহিতে লিপিবদ্ধ করা হইবে কিনা বা উহা নিবন্ধন বহিতে বহাল থাকিবে কিনা উহা বিবেচনাকালে ট্রাইব্যুনাল অনুরূপ বৈশিষ্ট্য বা অংশকে নিবন্ধন বহিতে অন্তর্ভুক্ত করিবার অনুকূলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, এই মর্মে শর্ত আরোপ করিতে পারিবে যে, ট্রাইব্যুনালের বিবেচনায় অনুরূপ স্বত্ব না থাকিবার কারণে স্বত্বাধিকারী অনুরূপ অংশের সম্পূর্ণ বা আংশিক ব্যবহারের একক অধিকার দাবি করিতে পারিবেন না, অথবা ট্রাইব্যুনাল উহার বিবেচনায় সংশ্লিষ্ট নিবন্ধনের আওতায় স্বত্বাধিকারীর অধিকার বা স্বত্ব সীমিতকরণে যেরূপ উপযুক্ত মনে করিবে সেরূপ দাবি পরিত্যাগের নির্দেশ প্রদান করিতে পারিবেন :
তবে শর্ত থাকে যে, যে ট্রেডমার্ক বিষয়ে দাবি পরিত্যাগ করা হইয়াছে সে ট্রেডমার্কের নিবন্ধন হইতে উদ্ভূত কোন অধিকার ব্যতীত অনুরূপ কোন দাবি পরিত্যাগ ট্রেডমার্কের স্বত্বাধিকারীর অন্য কোন অধিকারকে ক্ষুণ্ন করিবে না।
৫) এই আইনের বিধানাবলী সাপেক্ষে, নিবন্ধক-
(ক) কোন আবেদন সম্পূর্ণভাবে গ্রহণ,
(খ) যুক্তিসঙ্গত কারণ লিপিবদ্ধ করিয়া প্রত্যাখ্যান, বা
(গ) যেরূপ উপযুক্ত মনে করিবেন সেরূপ সংশোধন, পরিবর্তন, শর্ত বা সীমাবদ্ধতা সাপেক্ষে গ্রহণ করিতে পারিবেন।
কোন ট্রেডমার্ক নিবন্ধনের আবেদন গ্রহণের পর নিবন্ধক যদি এই মর্মে নিশ্চিত হন যে,-
(ক) আবেদনটি ভুলবশতঃ গৃহীত হইয়াছে, বা
(খ) সংশ্লিষ্ট পরিস্থিতি বিবেচনায় ট্রেডমার্ক নিবন্ধন সঠিক হইবে না বা যে শর্ত বা সীমাবদ্ধতা সাপেক্ষে আবেদনটি গ্রহণ করা হইয়াছে, উহার অতিরিক্ত অথবা ভিন্নতর শর্ত বা সীমাবদ্ধতা সাপেক্ষে, আবেদনটি গ্রহণ করা যাইতে পারে,
তাহা হইলে নিবন্ধক, আবেদনকারীকে যুক্তিসংগত শুনানীর সুযোগ প্রদান করিয়া, উক্ত আবেদনটি এইরূপে প্রত্যাখান করিতে পারিবেন যেন আবেদনটি গৃহীত হয় নাই।
তবে শর্ত থাকে যে, যদি আবেদনপত্রটি এমন কোন ট্রেডমার্ক সম্পর্কিত হয় যাহার ক্ষেত্রে ধারা ৬(২) এর বিধান প্রযোজ্য হয় বা অন্য কোন কারণে নিবন্ধকের নিকট প্রতীয়মান হয় যে, ব্যতিক্রমধর্মী কোন পরিস্থিতির জন্য আবেদনটি গৃহীত হইবার পূর্বেই বিজ্ঞপ্তি জারী করা সমীচীন, তাহা হইলে তিনি উক্ত আবেদন সম্পর্কিত বিজ্ঞপ্তি জারী করিতে পারিবেন।
(ক) গৃহীত হইবার পূর্বেই বিজ্ঞপ্তি জারী করা হয়, বা
(খ) বিজ্ঞপ্তি জারীর পর উহার কোন ভুল শুদ্ধ করা হয় বা ধারা ১৯ এর অধীন সংশোধনের অনুমতি প্রদান করা হয়,
তাহা হইলে, নিবন্ধক উক্ত আবেদনটি ভুল শুদ্ধকরণ বা সংশোধনের বিষয়ে, নির্ধারিত পদ্ধতিতে, পুনরায় বিজ্ঞপ্তি জারী করিতে পারিবেন।
1
[(৫) পক্ষগণের বক্তব্য এবং সাক্ষ্য-প্রমাণ বিবেচনা করিয়া, নিবন্ধক-
(ক) কোন আবেদন সম্পূর্ণভাবে গ্রহণ;
(খ) যুক্তিসংগত কারণ লিপিবদ্ধ করিয়া প্রত্যাখ্যান; বা
(গ) যেইরূপ উপযুক্ত মনে করিবেন সেইরূপ সংশোধন, পরিবর্তন, শর্ত বা সীমাবদ্ধতা সাপেক্ষে, গ্রহণ করিতে পারিবেন।
2
[৩৩০ (তিনশত ত্রিশ)] কার্যদিবসের মধ্যে সম্পন্ন করিতে হইবে।
নিবন্ধক যেরূপ উপযুক্ত মনে করেন সেইরূপ শর্তে, ধারা ১৫ এর অধীন নিবন্ধনের আবেদন গ্রহণের পূর্বে বা পরে আবেদনের কোন ভুল শুদ্ধ করিবার, অথবা ধারা ১৮ এর অধীন দাখিলকৃত বিরোধিতার নোটিশ বা পাল্টা বিবৃতিতে যদি কোন ভুল থাকে, উহা সংশোধনের, অনুমতি প্রদান করিতে পারিবেন।
(ক) নিবন্ধন বহিতে ট্রেডমার্ক নিবন্ধনের কোন আবেদন গৃহীত হয়,
(খ) উক্ত আবেদনের বিরোধিতা করা না হয় বা বিরোধিতার নোটিশ প্রদানের সময় অতিক্রান্ত হইয়া যায়, এবং
(গ) উক্ত আবেদনের বিরোধিতা করিবার ক্ষেত্রে, তদ্সংক্রান্ত সিদ্ধান্ত আবেদনকারীর অনুকূলে গ্রহণ করা হয়,
তাহা হইলে নিবন্ধক উক্ত ট্রেডমার্ক আবেদনের তারিখ হইতে কার্যকরতা প্রদানক্রমে উহা নিবন্ধন বহিতে নিবন্ধন করিবেন এবং ধারা ১২০ এর বিধান সাপেক্ষে, উক্ত তারিখ নিবন্ধনের তারিখ বলিয়া গণ্য হইবে।
1
[মহাপরিচালক] বহিতে পুনর্বহাল করা হইলে উক্ত ট্রেডমার্কের নিবন্ধন, সাধারণভাবে অথবা শর্ত বা সীমাবদ্ধতা সাপেক্ষে, মেয়াদ অতিক্রান্তের তারিখ হইতে ১০ (দশ) বৎসরের জন্য নবায়ন করা যাইবে।
নবায়ন ফি পরিশোধে ব্যর্থতার কারণে কোন ট্রেডমার্ক নিবন্ধন বহি হইতে কর্তন করা সত্ত্বেও কর্তনের তারিখ হইতে পরবর্তী ১ (এক) বৎসরের মধ্যে, অন্য কোন ট্রেডমার্ক নিবন্ধনের উদ্দেশ্যে দাখিলকৃত আবেদন বিবেচনার ক্ষেত্রে, কর্তিত ট্রেডমার্কটি নিবন্ধন বহিতে রক্ষিত ট্রেডমার্ক হিসাবে গণ্য হইবে, যদি না ট্রাইব্যুনাল এই মর্মে সন্তুষ্ট হয় যে,-
(ক) কর্তনের অব্যবহিত পূর্ববর্তী ২ (দুই) বৎসরের মধ্যে উক্ত ট্রেডমার্কের যথাযথ বাণিজ্যিক ব্যবহার হয় নাই; এবং
(খ) কর্তিত ট্রেডমার্কের পূর্ববর্তী ব্যবহারের কারণে নিবন্ধনের আবেদনের সহিত সম্পৃক্ত ট্রেডমার্ক ব্যবহারে কোন প্রতারণা বা বিভ্রান্তির উদ্ভব হইবার সম্ভাবনা নাই।
(ক) ট্রেডমার্কটির সহিত অভিন্ন এবং যে পণ্য বা সেবায় উহার ব্যবহার করা হয়, তাহা নিবন্ধিত ট্রেডমার্কের পণ্য বা সেবার সহিত সাদৃশ্যপূর্ণ,
(খ) ট্রেডমার্কের সহিত সাদৃশ্যপূর্ণ এবং যে পণ্য বা সেবায় উহার ব্যবহার করা হয় তাহা নিবন্ধিত ট্রেডমার্কের পণ্য বা সেবার সহিত অভিন্ন, বা
(গ) নিবন্ধিত ট্রেডমার্কের সহিত অভিন্ন এবং যে পণ্য বা সেবায় উহার ব্যবহার করা হয়, তাহা নিবন্ধিত ট্রেডমার্কের পণ্য বা সেবার সহিত অভিন্ন , এবং
যাহার ফলে জনগণ বিভ্রান্ত হইতে পারে এইরূপ আশংকা থাকে অথবা নিবন্ধিত ট্রেডমার্কের সহিত অনুরূপ মার্কের সম্পর্ক রহিয়াছে মর্মে ভুল ধারণার সৃষ্টি করে।
(ক) কোন নিবন্ধিত ট্রেডমার্কের সহিত অভিন্ন বা সাদৃশ্যপূর্ণ হয়;
(খ) অন্য কোন পণ্য বা সেবার ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং যে পণ্য বা সেবার জন্য উক্ত মার্ক নিবন্ধিত হইয়াছে উহার সহিত সাদৃশ্যপূর্ণ হয়; এবং
(গ) নিবন্ধিত ট্রেডমার্ক হিসাবে বাংলাদেশে সুপরিচিত এবং অবৈধ সুবিধা গ্রহণের উদ্দেশ্যে, যথার্থ কারণ ব্যতীত, উহা ব্যবহারের মাধ্যমে নিবন্ধিত ট্রেডমার্কের স্বাতন্ত্র্য বা সুনামের ক্ষতি করা হয়।
(ক) পণ্যের গায়ে বা মোড়কে মার্ক সংযুক্ত করা;
(খ) মার্ক ব্যবহার করিয়া কোন পণ্য প্রদর্শন, বিক্রয়ের নিমিত্ত বাজারে সরবরাহ, মার্কের অধীন সেবা প্রদান বা প্রদানের প্রস্তাব করা বা মজুদ রাখা;
(গ) মার্ক সম্বলিত পণ্য আমদানি বা রপ্তানি করা;
(ঘ) বাণিজ্যিক লেনদেন সংক্রান্ত কাগজপত্র বা বিজ্ঞাপনে কোন মার্ক ব্যবহার করা।
(ক) কোন পণ্য বা সেবার বিষয়ে এমন কোন মার্ক ব্যবহার করেন, যাহা কোন নিবন্ধিত সুপরিচিত মার্কের পণ্য বা সেবার সহিত অভিন্ন বা সাদৃশ্যপূর্ণ; বা
(খ) পণ্য বা সেবার বিষয়ে এমন কোন মার্ক ব্যবহার করেন, যাহা কোন নিবন্ধিত সুপরিচিত মার্কের সহিত অভিন্ন বা সাদৃশ্যপূর্ণ না হওয়া সত্ত্বেও, পণ্য বা সেবার বিষয়ে উক্ত মার্ক ব্যবহার দ্বারা সংশ্লিষ্ট পণ্য বা সেবার নিবন্ধিত সুপরিচিত মার্কটির মালিকের সহিত সম্পর্ক রহিয়াছে মর্মে ইঙ্গিত প্রদান করে এবং যাহার ফলশ্রুতিতে উক্ত নিবন্ধিত সুপরিচিত মার্কটির মালিকের স্বার্থ ক্ষুণ্ন হয় বলিয়া প্রতীয়মান হয়।
ব্যাখ্যা- এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, 'সুপরিচিত মার্ক' অর্থ ধারা ১০ এ বর্ণিত সুপরিচিত মার্ক।
(ক) উক্ত মার্কের ব্যবহার দ্বারা জনগণের বিভ্রান্ত বা প্রতারিত হইবার সম্ভাবনা নাই, বা
(খ) উক্তরূপ মার্কের কোন পণ্য বা সেবার সহিত নিবন্ধিত মার্কের স্বত্বাধিকারী বা ব্যবহারকারীর ব্যবসায়িক সম্পর্ক রহিয়াছে মর্মে ইঙ্গিত প্রদান করে না,
তাহা হইলে আদালত উক্ত মামলায় বাদীর অনুকূলে কোন নিষেধাজ্ঞা বা অন্য কোন প্রকার প্রতিকার মঞ্জুর (grant) করিবে না ।
(ক) শর্ত বা সীমাবদ্ধতা সাপেক্ষে কোন ট্রেডমার্ক নিবন্ধিত হইলে, এমন কোন স্থান বা পদ্ধতিতে সংশ্লিষ্ট পণ্য বা সেবা বিক্রয় বা অন্য কোনভাবে ব্যবসায় করা বা উক্ত পণ্য বা সেবা রপ্তানি করা অথবা এইরূপ কোন পরিস্থিতিতে উক্তরূপ ট্রেডমার্কের ব্যবহার করা যাহাতে নিবন্ধনের উক্তরূপ শর্ত বা সীমাবদ্ধতা প্রযোজ্য হয় না;
(খ) ট্রেডমার্কের স্বত্বাধিকারী বা নিবন্ধিত ব্যবহারকারীর সহিত সংশ্লিষ্ট পণ্য বা সেবার ব্যবসায় সম্পর্কিত কোন ব্যক্তি কর্তৃক কোন পণ্য বা পণ্যের অংশবিশেষ অথবা সেবা বা সেবার অংশবিশেষে ব্যবহারের অনুমতিপ্রাপ্ত হইয়া এবং নিবন্ধিত স্বত্বাধিকারী বা ব্যবহারকারী অনুমোদিত ব্যবহারের আওতার মধ্যে থাকিয়া উক্তরূপ ট্রেডমার্ক ব্যবহার করা, যদি না নিবন্ধিত স্বত্বাধিকারী বা ব্যবহারকারী কর্তৃক পরবর্তীতে উক্ত ট্রেডমার্ক অপসারণ বা মুছিয়া ফেলা হয় বা যে কোন সময়, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, ট্রেডমার্কের উক্তরূপ ব্যবহারের অসম্মতি জ্ঞাপন করা হয়;
(গ) এই আইনের অধীন ট্রেডমার্ক নিবন্ধনের ফলে-
(অ) অর্জিত অধিকার লঙ্ঘন না করিয়া কোন ব্যক্তি কর্তৃক এমন কোন পণ্য বা সেবার ক্ষেত্রে, উক্ত ট্রেডমার্ক ব্যবহার করা, যাহা অন্য কোন পণ্য বা সেবার অংশ বা অনুষঙ্গ;
(আ) অধিকার প্রতিষ্ঠিত হইয়াছে, এইরূপ দুই বা ততোধিক অভিন্ন বা সাদৃশ্যপূর্ণ বা প্রায় সাদৃশ্যপূর্ণ নিবন্ধিত ট্রেডমার্কের ক্ষেত্রে, যে কোন একটির ব্যবহার।
ধারা ৩২ এবং ধারা ৪২ এর বিধানাবলী সাপেক্ষে, ধারা ৫১ এর অধীন দাখিলকৃত আবেদনসহ নিবন্ধন বহিতে নিবন্ধিত ট্রেডমার্ক সংক্রান্ত সকল আইনগত কার্যধারায়, ট্রেডমার্কের মূল নিবন্ধনের তারিখ হইতে ৭ (সাত) বৎসর অতিবাহিত হইবার পর সকল ক্ষেত্রে উহা বৈধ বলিয়া গণ্য হইবে, যদি না ইহা প্রমাণিত হয় যে, উক্ত নিবন্ধন-
(ক) প্রতারণার মাধ্যমে বা অসদুদ্দেশ্যে সংগ্রহ করা হইয়াছে;
(খ) ধারা ৮ এর বিধান লঙ্ঘন করিয়া করা হইয়াছে বা উহা উক্ত ধারার বিধানের সহিত অসঙ্গতিপূর্ণ; অথবা
(গ) আইনগত কার্যধারা শুরু হইবার তারিখ হইতে উক্ত ট্রেডমার্ক নিবন্ধিত স্বত্বাধিকারীর পণ্য বা সেবার বিষয়ে স্বাতন্ত্র্যসূচক ছিল না।
এই আইনের কোন কিছুই নিবন্ধিত ট্রেডমার্ক বা সুপরিচিত মার্কের স্বত্বাধিকারী বা নিবন্ধিত ব্যবহারকারীকে উক্তরূপ ট্রেডমার্ক বা অভিন্ন বা প্রায়-অভিন্ন ট্রেডমার্ক কোন পণ্য বা সেবা অন্য কোন ব্যক্তি বা তাহার স্বত্বের পূর্বসূরী কর্তৃক অব্যাহতভাবে ব্যবহৃত হইয়া থাকিলে, উহাতে হস্তক্ষেপ করিবার বা বাঁধা সৃষ্টি করিবার অধিকারী করিবে না, যদি উক্তরূপ ব্যবহার এমন তারিখ হইতে হয়, যাহা প্রথমোক্ত নিবন্ধিত ট্রেডমার্ক বা সুপরিচিত মার্ক নিবন্ধন বা ব্যবহারের পূর্ববর্তী হয়, এবং উক্ত ক্ষেত্রে, নিবন্ধক শেষোক্ত ট্রেডমার্কের নিবন্ধন কেবল এই কারণে প্রত্যাখ্যান করিবেন না যে, প্রথমোক্ত ট্রেডমার্ক ইতোমধ্যে নিবন্ধিত হইয়াছে।
এই আইনের কোন কিছুই কোন ট্রেডমার্ক বা সুপরিচিত নিবন্ধিত স্বত্বাধিকারী বা নিবন্ধিত ব্যবহারকারী অন্য কোন ব্যক্তি কর্তৃক সৎ উদ্দেশ্যে নিজ নাম বা ব্যবসায় পরিচালনার স্থানের নাম বা তাহার পূর্বসূরীর নাম বা ব্যবসায়ের স্থানের নাম ব্যবহারের বিষয়ে, বা অন্য কোন ব্যক্তি কর্তৃক সৎ উদ্দেশ্যে পণ্য বা সেবার বৈশিষ্ট্য বা গুণাগুণের নাম ব্যবহারের ক্ষেত্রে, হস্তক্ষেপ করিবার অধিকারী করিবে না।
তবে শর্ত থাকে যে, নিম্নবর্ণিত ক্ষেত্রে উপ-ধারা (২) এর বিধান প্রযোজ্য হইবে, যদি এইরূপ প্রমাণিত হয় যে,-
(ক) অনুরূপ দ্রব্য বা উপাদান বা সেবার ব্যবসায় নিয়োজিত কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গের পণ্যদ্রব্যের নাম বা উপাদান বা সেবার বর্ণনার সহিত যে শব্দ বা শব্দাবলী সুপরিচিত ও সুপ্রতিষ্ঠিত হইয়াছে এবং উহার ব্যবহার প্রতিষ্ঠা পাইয়াছে তাহা ট্রেডমার্কের স্বত্বাধিকারীর বা নিবন্ধিত ব্যবহারকারীর ট্রেডমার্ক সংশ্লিষ্ট পণ্য বা সেবায় ব্যবহৃত হয় না অথবা সার্টিফিকেশন ট্রেডমার্কের ক্ষেত্রে, উহার স্বত্বাধিকারীর প্রত্যয়িত পণ্য বা সেবায় ব্যবহৃত হয় না; অথবা
(খ) কোন পেটেন্টের অধীন অনুরূপ দ্রব্য বা উপাদান উৎপাদিত বা সেবা প্রদান করা হইতেছিল এবং পেটেন্টের মেয়াদ অবসানের পর দুই বা ততোধিক বৎসর অতিক্রান্ত হইয়াছে এবং অনুরূপ শব্দ বা শব্দাবলী উক্ত দ্রব্য বা উপাদান বা সেবার পরিচয়জ্ঞাপক হিসাবে প্রতিষ্ঠা পাইয়াছে।
(ক) ধারা ৫১ এর অধীন কার্যধারার উদ্দেশ্য পূরণকল্পে-
(অ) ট্রেডমার্কটি কেবল অনুরূপ শব্দ বা শব্দাবলীর সমন্বয়ে গঠিত হইলে, সংশ্লিষ্ট দ্রব্য বা উপাদান বা সেবার সহিত, অথবা কোন পণ্য বা সেবার বর্ণনার সহিত নিবন্ধন বহিতে উক্ত নিবন্ধন সম্পর্কিত এন্ট্রি ভুলক্রমে লিপিবদ্ধ হইয়াছে মর্মে গণ্য হইবে;
(আ) ট্রেডমার্কটি অনুরূপ শব্দ বা শব্দাবলীসহ অন্যান্য বিষয় লইয়া গঠিত হইলে, সংশ্লিষ্ট দ্রব্য বা উপাদান বা সেবার বা কোন পণ্য বা সেবার নিবন্ধন বহিতে বহাল থাকিবার প্রশ্নে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, ট্রাইব্যুনাল এই মর্মে নির্দেশ প্রদান করিতে পারিবে যে, অনুরূপ পণ্যদ্রব্য বা উপাদান বা সেবা বা অনুরূপ বর্ণনার পণ্য বা সেবার ক্ষেত্রে, প্রশ্নবিদ্ধ শব্দ বা শব্দাবলীর ব্যবহারে একচেটিয়া অধিকার থাকিবে না মর্মে না-দাবিপত্র দাখিল করিতে হইবে:
তবে শর্ত থাকে যে, অনুরূপ না-দাবি সত্ত্বেও, না-দাবির অংশ ব্যতীত, ট্রেডমার্ক নিবন্ধন হইতে উদ্ভূত অন্য কোন অধিকার ক্ষুণ্ন হইবে না;
(খ) ট্রেডমার্ক সম্পর্কিত অন্য কোন আইনগত কার্যধারার উদ্দেশ্য পূরণকল্পে-
(অ) ট্রেডমার্ক কেবল উক্তরূপ শব্দ বা শব্দাবলীর সমম্বয়ে গঠিত হইলে, তর্কিত দ্রব্য বা উপাদান বা সেবা বা একই বর্ণনার পণ্য বা সেবার ক্ষেত্রে, এই অাইন অথবা অন্য কোন আইনের অধীন ট্রেডমার্কের স্বত্বাধিকারীর ব্যবহার সংক্রান্ত সকল অধিকার; অথবা
(আ) ট্রেডমার্কটিতে উক্তরূপ শব্দ বা শব্দাবলীসহ অন্য কোন বিষয় থাকিলে, তর্কিত পণ্যদ্রব্য বা উপাদান সেবা বা একই বর্ণনার পণ্য বা সেবার ক্ষেত্রে উক্তরূপ শব্দ বা শব্দাবলীর নিরঙ্কুশ ব্যবহারে স্বত্বাধিকারীর সকল অধিকার,
যে তারিখে উপ-ধারা (১)এর দফা (ক) অনুযায়ী সুপরিচিত বা প্রতিষ্ঠিত অথবা উপ-ধারা (১) এর দফা (খ) এ উল্লিখিত ২ (দুই) বৎসর যে তারিখে অতিক্রান্ত হইয়াছে, সেই তারিখে পরিসমাপ্তি ঘটিয়াছে বলিয়া গণ্য হইবে।
এই আইনের বিধানাবলী এবং নিবন্ধন বহি হইতে অনুমিত অন্য কোন ব্যক্তিকে অর্পিত অধিকার সাপেক্ষে, কোন ট্রেডমার্কের স্বত্বাধিকারী তাহার ট্রেডমার্কের স্বত্বনিয়োগ এবং উহার বিনিময়ে প্রাপ্ত মূল্যের রসিদ প্রদান করিবার অধিকারী হইবেন ।
অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই অধ্যায়ের বিধানাবলী সাপেক্ষে, কোন নিবন্ধিত ট্রেডমার্ক, ব্যবসায়ের সুনামসহ বা ব্যতীত, এবং উহা যে সকল পণ্য বা ক্ষেত্রমত সেবার বিষয়ে নিবন্ধিত হইয়াছে সেই সকল পণ্য বা সেবার স্বত্বনিয়োগ ও হস্তান্তর করা যাইবে।
(ক) স্বত্বনিয়োগ ও হস্তান্তরের সময় উহা নিবন্ধিত ট্রেডমার্ক হিসাবে একই ধরনের ব্যবসায় ব্যবহৃত হয়;
(খ) নিবন্ধিত ট্রেডমার্ক অনিবন্ধিত ট্রেডমার্ক হিসাবে একই সময় এবং একই ব্যক্তির নিকট স্বত্বনিয়োগ ও হস্তান্তর করা হয়; এবং
(গ) অনিবন্ধিত ট্রেডমার্কটি এমন পণ্য বা সেবা সংক্রান্ত হয় যাহা সম্পর্কে ইতোমধ্যে নিবন্ধিত ট্রেডমার্ক এর স্বত্বনিয়োগ ও হস্তান্তর করা হইয়াছে ।
1
[আইন] অথবা অন্য কোন আইনের অধীন একই পণ্য বা সেবার বিষয়ে একাধিক ব্যক্তির ক্ষেত্রে নিরঙ্কুশ অধিকার সৃষ্টি হয় এবং ট্রেডমার্ক একটি অপরটির সহিত অভিন্ন বা সাদৃশ্যপূর্ণ হয়, যাহার ফলে জনগণের বিভ্রান্ত বা প্রতারিত হইবার আশংকা থাকে, সেক্ষেত্রে ট্রেডমার্কের স্বত্বনিয়োগ ও হস্তান্তর করা যাইবে নাঃ
তবে শর্ত থাকে যে, উক্তরূপ স্বত্বনিয়োগ ও হস্তান্তর অবৈধ বলিয়া গণ্য হইবে না, যদি নিরঙ্কুশ অধিকারে সীমাবদ্ধতার ফলে পণ্য বা সেবার ট্রেডমার্ক বাংলাদেশের অভ্যন্তরে বিক্রয় বা বাংলাদেশের বাহিরে একই বাজারে রপ্তানির নিমিত্ত পণ্য বা সেবার অধিকারপ্রাপ্ত ব্যক্তিগণ তাহাদের অধিকার প্রয়োগ করিতে না পারেন।
তবে শর্ত থাকে যে, প্রত্যয়নপত্র জারী হইবার ৬ (ছয়) মাসের মধ্যে যদি স্বত্বাধিকারী ধারা ৪০ এর অধীন তাহার স্বত্ব নিবন্ধনের জন্য আবেদন দাখিল না করেন, তাহা হইলে উক্ত প্রত্যয়নপত্র চূড়ান্ত বলিয়া গণ্য হইবে না।
1
[আইন] বা অন্য কোন আইনের অধীন একই পণ্য বা সেবার বিষয়ে একাধিক ব্যক্তির ক্ষেত্রে নিরঙ্কুশ অধিকার সৃষ্টি করা হয় এবং ট্রেডমার্কসমূহ একটি অপরটির সহিত অভিন্ন বা সাদৃশ্যপূর্ণ হয় এবং উহাতে সীমাবদ্ধতা আরোপের ফলে উক্ত ট্রেডমার্ক বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে ট্রেডমার্কের স্বত্বনিয়োগ ও হস্তান্তর করা যাইবে না ।
(ক) স্বত্বনিয়োগী স্বত্বনিয়োগের তারিখ হইতে ৬ (ছয়) মাসের মধ্যে বা নিবন্ধকের অনুমোদনক্রমে আরও অতিরিক্ত অনধিক ৩ (তিন) মাসের মধ্যে উক্ত স্বত্বনিয়োগের বিজ্ঞাপন জারীর উদ্দেশ্যে আবেদন না করিলে; এবং
(খ) নিবন্ধক কর্তৃক, নির্ধারিত পদ্ধতি ও সময়ের মধ্যে, বিজ্ঞাপন জারী না করা হইলে, উক্ত স্বত্ব নিয়োগ কার্যকর হইবে না।
(ক) যে সকল পণ্য বা সেবার বিষয়ে ট্রেডমার্ক নিবন্ধিত হইয়াছে উহাদের মধ্য হইতে কেবল এইরূপ কতিপয় পণ্য বা সেবার বিষয়ে ট্রেডমার্কের স্বত্বনিয়োগ করা হইয়াছে, যাহা সংশ্লিষ্ট ব্যবসায়ের সুনামসহ হস্তান্তরিত হয়; অথবা
(খ) পণ্য বা সেবায় ব্যবহৃত এমন ট্রেডমার্কের স্বত্বনিয়োগ, যাহা বাংলাদেশ হইতে রপ্তানি করিবার সহিত সংশ্লিষ্ট ব্যবসায়ের সুনামও হস্তান্তরিত হয়।
(ক) সরকারের নিকট হইতে এতদ্সম্পর্কিত অনুমোদন গ্রহণ করা হইলে; এবং
(খ) নির্ধারিত পদ্ধতিতে নিবন্ধকের মাধ্যমে লিখিত আবেদন করিলে।
তবে শর্ত থাকে যে, যদি স্বত্বনিয়োগ বা হস্তান্তরের বৈধতা সম্পর্কে পক্ষগণের মধ্যে বিরোধ দেখা দেয়, তাহা হইলে উপযুক্ত আদালত কর্তৃক পক্ষগণের বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, নিবন্ধক উক্ত স্বত্বনিয়োগ বা হস্তান্তর নিবন্ধন করিতে অস্বীকার করিতে পারিবেন।
কোম্পানী আইন, ১৯৯৪
(১৯৯৪ সনের ১৮ নং আইন) এর অধীন গঠিত ও নিবন্ধিত হইবার প্রক্রিয়াধীন, তাহা হইলে শুধুমাত্র উক্ত কারণে উক্ত ট্রেডমার্ক নিবন্ধনের আবেদন প্রত্যাখান বা নিবন্ধনের অনুমোদন প্রদানে অস্বীকার করা যাইবে না যে, আবেদনকারী উক্ত পণ্য বা সেবা ব্যবহার বা ব্যবহারের প্রস্তাব করেন নাই।
(ক) পণ্য বা সেবার ট্রেডমার্ক নিবন্ধনের আবদেনকারী বা ধারা ৪১ এর অধীন গঠনাধীন কোম্পানীর সৎ উদ্দেশ্য না থাকা সত্ত্বেও, সংশ্লিষ্ট পণ্য বা সেবার ট্রেডমার্ক নিবন্ধন করা হইয়াছে এবং আবেদন দাখিলের পূর্ববর্তী ১(এক) মাস পর্যন্ত আবেদনকারী বা উক্ত কোম্পানী কর্তৃক উক্ত পণ্য বা সেবার ট্রেডমার্ক সৎ উদ্দেশ্যে ব্যবহার করা হয় নাই; অথবা
(খ) ট্রেডমার্ক নিবদ্ধিত হইবার পরবর্তী ৫(পাঁচ) বৎসর বা তদূর্ধ্ব সময় পর্যন্ত উক্ত পণ্য বা সেবার ট্রেডমার্ক আবদেনকারী বা কোম্পানী কর্তৃক সৎ উদ্দেশ্যে ব্যবহার করা হয় নাই।
২) নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহ ব্যতীত, ট্রাইব্যুনাল উপ-ধারা (১) এর অধীন দাখিলকৃত কোন আবেদন প্রত্যাখান করিবে না, যদি-
(ক) ধারা ১০ এর অধীন আবেদনকারীকে অভিন্ন বা প্রায় সাদৃশ্যপূর্ণ পণ্য বা সেবার ট্রেডমার্কের নিবন্ধনের অনুমতি প্রদান করা হয়, অথবা
(খ) ট্রাইব্যুনালের নিকট প্রতীয়মান হয় যে, উক্ত পণ্য বা সেবার ট্রেডমার্ক, নির্দিষ্ট তারিখ বা মেয়াদের মধ্যে, আবেদনকারী বা কোম্পানী কর্তৃক সৎ উদ্দেশ্যে ব্যবহার করা হইয়াছে।
(ক) পণ্য বা সেবার ট্রেডমার্ক বিক্রয়ের উদ্দেশ্যে বা অন্যভাবে বাংলাদেশের কোন নির্দিষ্ট স্থানে ব্যবসায়ের উদ্দেশ্যে বা বাংলাদেশের বাহিরে নির্দিষ্ট কোন বাজারে রপ্তানি করিবার উদ্দেশ্যে নিবন্ধিত হইয়াছে, কিন্তু নিবন্ধিত হইবার পরবর্তী ৫(পাঁচ) বৎসর বা তদূর্ধ্ব সময় পর্যন্ত উক্ত পণ্য বা সেবার ট্রেডমার্ক আবদেনকারী বা কোম্পানী কর্তৃক সৎ উদ্দেশ্যে ব্যবহার করা হয় নাই ; অথবা
(খ) ধারা ১০ এর অধীন একাধিক ব্যক্তিকে অভিন্ন বা প্রায় সাদৃশ্যপূর্ণ পণ্য বা সেবার ট্রেডমার্ক নিবন্ধনের অনুমতি প্রদান করা হইয়াছে, এবং উহা বিক্রয়ের উদ্দেশ্যে বা অন্যভাবে রপ্তানি করিবার উদ্দেশ্যে ব্যবহার করা হয়।
(ক) বিশেষ পরিস্থিতির কারণে ঘটিয়াছে, এবং
(খ) ব্যবসায় পরিত্যাগের ইচ্ছা বা ট্রেডমার্ক ব্যবহার না করিবার কারণে ঘটে নাই।
(ক) প্রতিরক্ষামূলক ট্রেডমার্ক ব্যতীত, যে সকল পণ্য বা সেবার স্বত্বাধিকারীর ট্রেডমার্কে নিবন্ধনের ক্ষেত্রে প্রযোজ্য উপ-ধারা (১) এর শর্তাবলী বর্তমানে পূরণ না করে; অথবা
(খ) যে পণ্য বা সেবার জন্য প্রতিরক্ষামূলক ট্রেডমার্ক নিবন্ধিত হইয়াছিল, সেই পণ্য বা সেবায় উক্ত ট্রেডমার্ক ব্যবহার করিলে, উপ-ধারা (১) এর শর্তাবলী লঙ্ঘিত হইবার সম্ভাবনা না থাকে।
তবে শর্ত থাকে যে, পক্ষগণের মধ্যে সম্পাদিত চুক্তিতে ট্রেডমার্ক পাচাররোধমূলক নিয়মাবলী প্রতিপালনের শর্ত সন্নিবেশিত না থাকিলে, নিবন্ধনের কোন আবেদন গ্রহণ না করিবার বিষয়ে সরকার বিধি প্রণয়ন করিতে পারিবে।
(ক) ট্রেডমার্কের অনুমোদিত ব্যবহার সম্পর্কিত নিবন্ধিত স্বত্বাধিকারী এবং প্রস্তাবিত নিবন্ধিত ব্যবহারকারী কর্তৃক স্বাক্ষরিত চুক্তি বা উহার অনুমোদিত অনুলিপি;
(খ) নিবন্ধিত স্বত্বাধিকারী বা তাহার পক্ষে কার্য সম্পাদনের জন্য কর্তৃত্বপ্রাপ্ত ব্যক্তির হলফনামা, যাহাতে নিম্নবর্ণিত বিষয়াবলী অন্তর্ভুক্ত থাকিবে-
(অ) ট্রেডমার্কের স্বত্বাধিকারী ও প্রস্তাবিত নিবন্ধিত ব্যবহারকারীর মধ্যকার বিদ্যমান বা প্রস্তাবিত সম্পর্ক বিষয়ক তথ্য এবং অনুমোদিত ব্যবহারের উপর স্বত্বাধিকারী কতটুকু নিয়ন্ত্রণ আরোপ করা হইবে সেই সম্পর্কিত বিবরণ;
(আ) প্রস্তাবিত নিবন্ধিত ব্যবহারকারী একক নিবন্ধিত ব্যবহারকারী হিসাবে আবেদন করিতে পারিবেন কিনা অথবা তাহার উপর অন্য কোন বাধা-নিষেধ থাকিবে কিনা সে সকল বিষয়ের বিস্তারিত বিবরণ;
(ই) প্রস্তাবিত নিবন্ধনের আওতাভুক্ত পণ্য বা সেবার বিবরণ;
(ঈ) প্রস্তাবিত পণ্য বা সেবার বৈশিষ্ট্য বা গুণাগুণের বিষয়ে অনুমোদিত ব্যবহারের পদ্ধতি বা স্থান সম্পর্কিত শর্ত ও বাধা-নিষেধের বিবরণ;
(উ) অনুমোদিত ব্যবহার, নির্দিষ্ট সময়ের জন্য নাকি অনির্দিষ্ট সময়ের জন্য, সে সম্পর্কিত বিবরণ, যদি নির্দিষ্ট সময়ের জন্য হয়, তাহা হইলে উহার সময়সীমার বিবরণ; এবং
(গ) নির্ধারিত বা নিবন্ধক কর্তৃক নির্দেশিত অন্যান্য দলিল, তথ্য বা সাক্ষ্য।
(ক) উপ-ধারা (১) এর শর্তাবলী পূরণ করা হয়; এবং
(খ) প্রস্তাবিত নিবন্ধিত, ব্যবহারকারী কর্তৃক পণ্য বা সেবার ট্রেডমার্ক ব্যবহার জনস্বার্থ বিরোধী না হয়।
(ক) ট্রেডমার্কের স্বত্বাধিকারী কর্তৃক, নির্ধারিত পদ্ধতিতে, লিখিত আবেদনের প্রেক্ষিতে, যে সকল পণ্য বা সেবার ক্ষেত্রে নিবন্ধিত ব্যবহারকারী হিসাবে কোন ব্যক্তির নিবন্ধনের জন্য যে সকল শর্ত বা বাধা-নিষেধ প্রযোজ্য হয়, সে সকল পণ্য বা সেবার ক্ষেত্রে উক্ত শর্ত বা বাধা-নিষেধ পরিবর্তন করিতে পারিবেন;
(খ) ট্রেডমার্কের নিবন্ধিত স্বত্বাধিকারী বা নিবন্ধিত ব্যবহারকারী কর্তৃক, নির্ধারিত পদ্ধতিতে, লিখিত আবেদনের প্রেক্ষিতে, সংশ্লিষ্ট নিবন্ধিত ব্যবহারকারীর নিবন্ধন বাতিল করিতে পারিবেন;
(গ) কোন ব্যক্তি কর্তৃক নিম্নবর্ণিত যে কোন কারণে, নির্ধারিত পদ্ধতিতে, লিখিত আবেদনের প্রেক্ষিতে, সংশ্লিষ্ট নিবন্ধিত ব্যবহারকারীর নিবন্ধন বাতিল করিতে পারিবেন-
(অ) ট্রেডমার্কের নিবন্ধিত ব্যবহারকারী, অনুমোদিত ব্যবহার ব্যতীত, এইরূপভাবে ব্যবহার করেন যাহার ফলে প্রতারণা বা বিভ্রান্তি সৃষ্টি হয় বা হইবার সম্ভাবনা থাকে;
(আ) ট্রেডমার্কের স্বত্বাধিকারী বা নিবন্ধিত ব্যবহারকারী নিবন্ধনের আবেদনপত্রে এমন কোন গুরুত্বপূর্ণ তথ্যের মিথ্যা বর্ণনা প্রদান করেন বা প্রকাশ করিতে ব্যর্থ হন, যাহা সঠিকভাবে বর্ণনা করিলে বা প্রকাশ করিলে, নিবন্ধক কর্তৃক উক্ত আবেদন প্রত্যাখান করিবার যথেষ্ট কারণ ছিল বলিয়া প্রতীয়মান হয়;
(ই) আবেদনকারী যে চুক্তি সম্পাদন করিতে আগ্রহী, সেই চুক্তির মাধ্যমে অর্পিত অধিকারসমূহ বিবেচনা করিয়া নিবন্ধন কার্যকর করা উচিত হইবে না মর্মে প্রতীয়মান হয়;
(ঈ) যে পরিস্থিতিতে নিবন্ধনের আবেদন করা হইয়াছিল, তাহা এইরূপে পরিবর্তিত হইয়াছে যে উহা বাতিলের জন্য আবেদন দাখিলের তারিখে, নিবন্ধিত ব্যবহারকারীর নিবন্ধনের আবেদন প্রত্যাখ্যান করা যুক্তিসংগত ছিল;
(ঘ) যে পণ্য বা সেবার সম্পর্কে ট্রেডমার্ক নিবন্ধন করা হইয়াছিল, উক্ত নিবন্ধন কার্যকর না থাকিলে, উহা বাতিল করিতে পারিবেন;
(ঙ) স্বীয় উদ্যোগে বা কোন ব্যক্তি কর্তৃক, নির্ধারিত পদ্ধতিতে, লিখিত আবেদনের ভিত্তিতে, উক্ত রূপ নিবন্ধন এই কারণে বাতিল করিতে পারিবেন যে, ট্রেডমার্ক যে পণ্য বা সেবার ক্ষেত্রে ব্যবহৃত হইবে উহাদের বৈশিষ্ট্য লইয়া নিবন্ধিত স্বত্বাধিকারী ও নিবন্ধিত ব্যবহারকারীর মধ্যে যে চুক্তি রহিয়াছে, উহার শর্তাবলী কার্যকর বা পালন করা হইতেছে না।
এই আইনের কোন কিছুই নিবন্ধিত ব্যবহারকারীকে ট্রেডমার্ক ব্যবহারের স্বত্বনিয়োগ বা হস্তান্তর করিবার অধিকার প্রদান করিবে না ।
ব্যাখ্যা-
নিম্নবর্ণিত ক্ষেত্রে এই ধারার অধীন নিবন্ধিত ব্যবহারকারী কর্তৃক ট্রেডমার্ক ব্যবহারের স্বত্ব নিয়োগ করা হয় নাই বলিয়া গণ্য হইবে, যথাঃ-
(ক) নিবন্ধিত ব্যবহারকারী সংশ্লিষ্ট ব্যবসা পরিচালনার উদ্দেশ্যে অন্য কোন ব্যক্তির সহিত অংশীদারিত্বে শরিক হইলে, নিবন্ধিত ব্যবহারকারী যতদিন উক্ত ফার্মের সদস্য থাকিবেন উক্ত ফার্ম ততদিন উক্ত ট্রেডমার্ক ব্যবহার করিতে পারিবে;
(খ) নিবন্ধিত ব্যবহারকারী একটি ফার্ম হইলে এবং পরবর্তীকালে উহার গঠনতন্ত্রে পরিবর্তন আনয়ন করা হইলে, পুনর্গঠিত ফার্ম উক্ত ট্রেডমার্ক ব্যবহার করিতে পারিবে, যদি অন্যভাবে উক্ত ট্রেডমার্ক বলবৎ থাকে এবং প্রথমোক্ত ফার্মের কোন নিবন্ধিত ব্যবহারকারী পুনর্গঠিত ফার্মের অংশীদার হিসাবে থাকেন।
(গ) এই ধারার উদ্ধেশ্য পূরণকল্পে, "ফার্ম" অর্থ
Partnership Act, 1932
(Act IX of 1932) এ উল্লিখিত কোন ফার্ম।